ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নাই- ফারুক চৌধুরী এমপি!
- আপডেট সময় : ০৬:৫৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ১৭৪ বার পড়া হয়েছে

ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নাই- ফারুক চৌধুরী এমপি!
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নাই- ফারুক চৌধুরী এমপি! রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী সাধারণ নির্বাচন হবে চ্যালেঞ্জিং নির্বাচন। তিনি বলেন, এই নির্বাচনে নৌকা যার আমরা তার, নৌকা যার ভোট তার, নৌকা যার মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা তার। তিনি বলেন, দোষ থাকতে পারে আমার-আপনার বা আমাদের, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার কোনো দোষ নাই, তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই কারো ওপর অভিমান করে আমার-আপনারা নৌকার বিরোধীতা করতে পারি না।
তিনি বলেন, রাজনৈতিক লক্ষ্যে পৌঁচ্ছাতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে নিজেদের অস্থিত্ব রক্ষায় যেমন ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রয়োজন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক গণতন্ত্রের ধারক-বাহক আওয়ামী লীগকেও ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় আওয়ামী লীগের পক্ষে তার রাজনৈতিক লক্ষ্যে পৌচ্ছানো হবে কঠিন। তিনি বলেন, তরুণ প্রজন্মের মধ্যে জাতীর জনক ও বাংলাদেশের স্থপত্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, কেবল মুখে বঙ্গবন্ধুর কথা বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন কি, অর্থনৈতিক কর্মসূচী তথা উৎপাদন, উন্নয়ন, বিনিয়োগ-কর্মসংস্থান এবং আধিপত্যবাদ-সামরাজ্যবাদ কি ও তার ক্ষতির দিকগুলো সম্পর্কে স্পষ্ট বক্তব্য থাকতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। পাশাপশি গণতন্ত্র, সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার এবং দূর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এমপি আরো বলেন, আমরা যে স্বাধীনতা-সার্বভৌমত্বের নেই প্রশ্নে আপোষহীণ সে বিষয়টি সকল নেতাকর্মীদের হৃদয়ে প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনার শক্তির পক্ষে থেকে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে হবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণের মাঝে। বাংলাদেশের স্থপত্তি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে আমরা কি শিক্ষা পেয়েছি। ফারুক চৌধুরী বলেন, আমরা কেনো আওয়ামী লীগ করি, অন্যদলের সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য কি, মানুষ কেনো আওয়ামী লীগকে সমর্থন করে-এসব বিষয়ে তৃণমুল থেকে শুরু করে সকল নেতাকর্মীদের মাঝে সুস্পষ্ট ধারণা তথা দিকনির্দেশনা থাকতে হবে দিতে হবে। তাহলে তারা দলের প্রতি আরও নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে পারবেন। আগামীতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নিয়ে আবার নৌকার বিজয় ঘটাতে, নৌকার বিজয় মানে আমজনতার বিজয়। আওয়ামী লীগ হলো গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই আওয়ামী লীগকে বার বার রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। আমরা কি পেলাম, আর কি পেলাম না, এটা বিবেচনা না করে আমরা দল, দেশ ও দেশের সাধারণ মানুষের জন্য কি বা কতটুকু করতে পারলাম, কতটুকু করা উচিৎ ছিল এসব বিবেচনায় নিয়ে রনজনীতি করতে হবে।
জানা গেছে, ২৯ মার্চ বুধবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ও সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকারের সঞ্চালনায় এবং সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সভা কক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন, কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি আওয়ামী লীগের সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান, তালন্দ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্পাদক ইঞ্জিনিয়ার মাহাবুর রহমান মাহাম, কাউন্সিলর নাহিদ হাসান ও মোহাম্মদ হোসেন মন্টু, আরিফ রায়হান তপন, বদিউজ্জামান নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুল ইসলাম,প্রভাষক মুন্সেফ আলী ও রামিল হাসান সুইট প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।




















