ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু নাটোরে শিল্পপতির একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত, দাফন সম্পূর্ণ ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

এমপি ফারুকের থিম ওমর প্লাজার ম্যানহোল থেকে যুবকের লাশ উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ১৮৪ বার পড়া হয়েছে

রাজশাহীতে ম্যানহোল থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এমপি ফারুকের থিম ওমর প্লাজার ম্যানহোল থেকে যুবকের লাশ উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকাধীন থিম ওমর প্লাজার ম্যানহল থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা, লাশটি কয়েকদিন আগে হত্যা করে এখানে ফেলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর থিম ওমর প্লাজার পেছনে ম্যানহোল থেকে এই লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবকের আনুমানিক বয়স ৩৫ হবে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, মঙ্গলবার সকালে এই এলাকায় তীব্র গন্ধ পেলে আমাদের জানায় নিরাপত্তা কর্মীরা। গন্ধের অনুসন্ধান করতে গিয়ে থিম ওমর প্লাজার ম্যানহোলে লাশ পাওয়া যায়। চেহারাতেও কিছু বোঝা যাচ্ছে না। পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও গায়ে সাদা রঙের পাঞ্জাবি পায়ে জুতা ছিল। তিনি বলেন, লাশটির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। কয়েকদিন আগে তাকে হত্যা করে ম্যানহলে ফেলে গেছে। মরদেহটির পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ও পিবিআইয়ের সদস্যরা উপস্থিত আছেন। এখান থেকে মরদেহ রাজশাহী মেডিকেলের ফরেনসিক বিভাগে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এমপি ফারুকের থিম ওমর প্লাজার ম্যানহোল থেকে যুবকের লাশ উদ্ধার!

আপডেট সময় : ০৫:৪১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩