এক বছর পর চালু হলো বাগাতিপাড়ার ইউএনও পার্ক
- আপডেট সময় : ০২:৩৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৩৭৩ বার পড়া হয়েছে

এক বছর পর চালু হলো বাগাতিপাড়ার ইউএনও পার্ক
প্রায় এক বছর বন্ধ থাকার পর নাটোরের বাগাতিপাড়ায় আবারও চালু হলো উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র ইউএনও পার্ক। বৃহস্পতিবার (২ অক্টোবর) বড়াল নদীর সংলগ্ন পার্কটির পুনরায় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন।
জানা গেছে, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এ পার্কটি অংশীদারিত্বের জটিলতার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। পরে প্রশাসনের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে মেসার্স কবি ট্রেডার্স-এর স্বত্বাধিকারী কোবির হোসেন শিপলু পুনরায় পার্কটি পরিচালনার দায়িত্ব নেন।
স্থানীয়রা জানান, পার্কটি চালু হওয়ায় এলাকাবাসীর বিনোদনের সুযোগ সৃষ্টি হবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরাও উপকৃত হবেন। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে লোকজন এখানে ঘুরতে আসতে পারছিলেন না, এখন পরিবার-পরিজন নিয়ে আবারও ভ্রমণ উপভোগ করা যাবে।
পার্কের পরিচালক কোবির হোসেন শিপলু বলেন, “দীর্ঘ এক বছর পার্ক বন্ধ ছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এটি সুন্দরভাবে পরিচালনা করতে। দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।”
এ বিষয়ে ইউএনও মারুফ আফজাল রাজন বলেন, “উপজেলা প্রশাসন সব শর্ত মেনেই কবি ট্রেডার্সকে পার্কটির দায়িত্ব দিয়েছে। ভবিষ্যতে পার্ক উন্নয়নের জন্য আরো বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।”


















