ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় সরকারি রাস্তার ইট তুলে অন্য রাস্তা নির্মাণের অভিযোগ বাগাতিপাড়ায় দুই বছরেও শেষ হয়নি চার সড়কের সংস্কার কাজ, চরম দুর্ভোগে জনসাধারণ দেবীগঞ্জে সেলাই মেশিন দেওয়ার কথা বলে টাকা দাবি, মহিলা দলের নেত্রীর অডিও ফাঁস গোমস্তাপুরে ২ বছর শা/রী/রি/ক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি, শামীমের বাড়িতে রোজীর অনশন রাণীনগরে আধা কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বিষয়ে মতবিনিময় সভা ৪৮ ঘণ্টা পর ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিল ভারতীয় বিএসএফ রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গভীর রাতে গোলাগুলি, ৪ রাউন্ড গুলি উদ্ধার পঞ্চগড়ে ১০ জনকে পুশইনের চেষ্টা ঘিরে জটিলতার অবসান, ৭০ ঘণ্টা পর সরিয়ে নিল বিএসএফ মোহনপুরে বিশ্ব পরিবেশ দিবসের র‍্যালি ও আলোচনা সভা

ঈদের দিন সেমাই-পোলাও খাবে এটা ভেবেই খুশি তারা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ৩৭৫ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদের দিন সেমাই-পোলাও খাবে এটা ভেবেই খুশি তারা!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
‘আপনারা খুবই উপকার করলেন, স্বামী সন্তান নেই চিন্তায় ছিলাম ঈদে কী খাবো। আপনাদের অছিলায় আমরা সেমাই পোলাও খাবো। আপনাদের জিনিস দিয়ে ভালোভাবে ঈদ করতে পারব। এভাবেই কথাগুলো বলছিলেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া উপহার সামগ্রী পাওয়া আহম্মদ নগর এলাকার আনোয়ারা বেগম।

শুধু আনোয়ারা বেগম নয়, তার মতো শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবার পেয়েছেন এ উপহার সামগ্রী।গ ত কয়েক বছর ধরেই শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ বিভিন্ন দুর্যোগকালীন সময় ও ধর্মীয় উৎসবে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। সেই ধারবাহিকতায় এবার ঈদ আনন্দ ভাগাভাগি করতে উপজেলার শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এ স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার যিদনী মডেল স্কুল চত্বরে এসব উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।প্রবাসী বাংলাদেশি ড.জাফর ইকবালের আর্থিক সহায়তায় দেওয়া ঈদ উপহারে ছিল পোলাও চাল, সেমাই,চিনি,তেল, গুড়ো দুধের প্যাকেট, সাবান,পিঠা,মুড়ি, পিঁয়াজ, আলু। এবার ঈদে এসব উপহার সামগ্রী পেয়ে খুবই আনন্দিত তারা।

ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ মিয়া প্রমুখ।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের সাধ্যনুযায়ী কিছু সংখ্যক মানুষের মুখে ঈদের দিনের খাবার তুলে দিতে এই ঈদ সামগ্রী বিতরণ করেছি। ঈদের খুশি তাদের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র্র প্রচেষ্টা। এ ধরণের কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঈদের দিন সেমাই-পোলাও খাবে এটা ভেবেই খুশি তারা!

আপডেট সময় : ১১:২৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪