ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রামেক হাসপাতালে নিরাপত্তাহীনতা: ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি রাজশাহী নার্সিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা রাজশাহীতে ট্রেনে কা/টা পড়ে নারীসহ দুজনের মৃ’ত্যু রাজশাহীতে বোতলজাত সয়াবিন তেলের সংকট, বাড়ছে খোলা তেল ও ডিমের দাম বাগাতিপাড়ায় বাউয়েটে টেকসই নির্মাণ নিয়ে সেমিনার, ট্রাস প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, ৩ হাজার মুরগির মৃত্যু রাজশাহীতে আঙুর চাষে সাফল্য, বছরে ২০ লাখ টাকার স্বপ্ন উদ্যোক্তা সাগরের পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার রাণীশংকৈলে আধুনিক প্রযুক্তিতে আলুর ফলন বাড়াতে ব্র্যাক সীডের কর্মশালা

ইন্টারমিডিয়েট পাশ ব্যক্তিকে রাষ্ট্রক্ষমতায় বসানোর পায়তারা চলছে: জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ২৭২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্টারমিডিয়েট পাশ ব্যক্তিকে রাষ্ট্রক্ষমতায় বসানোর পায়তারা চলছে: জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান

‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে বক্তব্যে চাঁদাবাজি ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ইন্টারমিডিয়েট পাশ ব্যক্তিকে দেশের ক্ষমতায় বসানোর চেষ্টা নিয়ে কড়া সমালোচনা করেছেন জেলা জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আপনাদের অনেকেরই মেয়ে সন্তান রয়েছে এবং তারা ডিগ্রি পাস। আপনার ডিগ্রি পাস মেয়ের জন্য যদি একজন ইন্টারমিডিয়েট পাশ জামাই প্রস্তাব দেওয়া হয়, অনেকেই তা গ্রহণ করবেন না। অথচ সেই ইন্টারমিডিয়েট পাশ ব্যক্তিকেই দেশের ক্ষমতায় বসানোর নানা পায়তারা চলছে—এটা কীভাবে মেনে নেওয়া যায়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাগাতিপাড়া উপজেলার বিহাড়কোল বাজার থেকে ‘চলো একসাথে বাংলাদেশ গড়ি’ স্লোগানে আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ উপস্থিত থেকে একটি বিশাল র‍্যালির উদ্বোধন করেন। জরুরি প্রয়োজনে তিনি উদ্বোধনের পর স্থান ত্যাগ করেন। এরপর র‍্যালিটি বিহাড়কোল বাজার থেকে শুরু হয়ে প্রায় দেড় কিলোমিটার পথ প্রদক্ষিণ করে মালঞ্চি বাজারে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে মালঞ্চি বাজারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। মোস্তাফিজুর রহমান বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারকে বিদায় করতে গিয়ে প্রায় দুই হাজার সন্তান জীবন দিয়েছে এবং হাজার হাজার মানুষ নির্যাতনের শিকার হয়েছে। সেই ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীনতা পেয়েছি।

তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম আধিপত্যবাদ ও চাঁদাবাজমুক্ত একটি সরকার গঠিত হবে। কিন্তু এখনো ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। কেউ কেউ ক্ষমতায় না গিয়েই ক্ষমতায় যাওয়ার কথা বলে বিভিন্ন স্থানে, এমনকি টেম্পু স্ট্যান্ডেও চাঁদাবাজি করছে। এসব অপকর্মের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েব আমির আনোয়ার হোসেন, সেক্রেটারি জাকির হোসেন, জেলা শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, জেলা শিবিরের দায়িত্বশীল ইয়াহিয়া, উপজেলা শিবিরের সভাপতি মিঠু সরকার, শিবিরের সেক্রেটারি শাহীন আলমসহ জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইন্টারমিডিয়েট পাশ ব্যক্তিকে রাষ্ট্রক্ষমতায় বসানোর পায়তারা চলছে: জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান

আপডেট সময় : ০৫:০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬