ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় সরকারি রাস্তার ইট তুলে অন্য রাস্তা নির্মাণের অভিযোগ বাগাতিপাড়ায় দুই বছরেও শেষ হয়নি চার সড়কের সংস্কার কাজ, চরম দুর্ভোগে জনসাধারণ দেবীগঞ্জে সেলাই মেশিন দেওয়ার কথা বলে টাকা দাবি, মহিলা দলের নেত্রীর অডিও ফাঁস গোমস্তাপুরে ২ বছর শা/রী/রি/ক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি, শামীমের বাড়িতে রোজীর অনশন রাণীনগরে আধা কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বিষয়ে মতবিনিময় সভা ৪৮ ঘণ্টা পর ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিল ভারতীয় বিএসএফ রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গভীর রাতে গোলাগুলি, ৪ রাউন্ড গুলি উদ্ধার পঞ্চগড়ে ১০ জনকে পুশইনের চেষ্টা ঘিরে জটিলতার অবসান, ৭০ ঘণ্টা পর সরিয়ে নিল বিএসএফ মোহনপুরে বিশ্ব পরিবেশ দিবসের র‍্যালি ও আলোচনা সভা

আড়াই শতাধিক পরিবার পেল ভয়েস অব ঝিনাইগাতী’র ঈদ উপহার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ১৮২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আড়াই শতাধিক পরিবার পেল ভয়েস অব ঝিনাইগাতী’র ঈদ উপহার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ বিভিন্ন দুর্যোগকালীন সময় ও ধর্মীয় উৎসবে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে উপজেলার আড়াই শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে এ স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে উত্তরণ পাবলিক স্কুল মাঠে এসব উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ঈদ উপহার হিসেবে পাঁচ সদস্যের একটি পরিবারের জন্যে পোলাও চাল, সেমাই,চিনি,তেল,সাবান,পিঠা, মুড়ি ও ডাল দেওয়া হয়। উপহারসামগ্রী পেয়ে অসহায় পরিবার গুলো খুবই আনন্দিত।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপত্বি করেন ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. জাহিদুল হক মনির। এতে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন,উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মো. আব্দুল মান্নান ও আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটের চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদ।রাংটিয়া এলাকার উম্মে হাবিবা বিবি বলেন,‘খুব কষ্ট করে রোজাগুলো পার করলাম। কখনো ভাবিনি এত গুইল্যা ঈদের বাজার আমি পামু। দোয়া করি আল্লাহ আইন্নে গোর (আপনাদের) ভালা করুক।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন,পবিত্র ঈদে গরিব-দুঃখী মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে পারলেই ঈদ উদযাপন স্বার্থক এবং সুন্দর হবে। সরকারের পাশাপাশি দেশের বিত্তবানরা যদি একটু আন্তরিক এবং দয়ালু হন তাহলে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ঈদ উদযাপন অত্যন্ত আনন্দময় হবে। আমরা প্রত্যাশা করব দেশের সরকার ও বিত্তবানদের আন্তরিকতায় প্রত্যেকটি উৎসব হবে সবার জন্যে অন্যরকম। দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে সবাই যার যার অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালন করার জন্যে আহ্বান জানাচ্ছি। আমাদের এ সংগঠন দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য নানারকম কাজ করে থাকে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এটা ভবেই আত্মতৃপ্তি পাচ্ছি। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন,কিছু কাজ আছে যা নিজের বিবেকের তাড়নায় করতে হয়। সে কাজগুলো জীবনে যে প্রশান্তি এনে দেয়, তা আরও নতুন করে ভালো কিছু কাজের উৎসাহ জোগায়। অবহেলিত মানুষের পাশে রাষ্ট্র্রের পাশাপাশি দেশ ও সমাজের সর্বস্তরের ব্যক্তিরা এগিয়ে এলে তাদের মুখে হাসি ফোটানো সম্ভব। ‘ভয়েস অব ঝিনাইগাতী’র এ ধরনের কাজ দৃষ্টান্তমূলক হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আড়াই শতাধিক পরিবার পেল ভয়েস অব ঝিনাইগাতী’র ঈদ উপহার

আপডেট সময় : ০২:৩৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫