ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পুতুলের

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০৪:৫০:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ২৫৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পুতুলের

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা বিএনপির আয়োজনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৮ নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পোড়াবাড়িয়া বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের বিকল্প নেই। সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করবে।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বাগাতিপাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পুতুলের

আপডেট সময় : ০৪:৫০:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬