ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় জামনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরের শ্রীবরদী সীমান্তে আদিবাসীর অর্ধশতাধিক সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের শ্রীবরদী সীমান্তে আদিবাসীর অর্ধশতাধিক সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার হাড়িয়াকোনা গ্রামের এক আদিবাসী কৃষকের অর্ধশতাধিক সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে কর্ণঝোড়া রাবার বাগানের ব্যবস্থাপক বিজন কুমার ভৌমিকের বিরুদ্ধে।
ক্ষতিগ্রস্ত আদিবাসী পিয়ারসন সাংমা এ ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন। অন্যদিকে, রাবার বাগান কর্তৃপক্ষ দাবি করেছে—তাদের বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচার’ চালানো হচ্ছে এবং তারা মাত্র কয়েকটি গাছ কেটেছে।

ঘটনাটি ঘটেছে গত সোমবার (১০ নভেম্বর) সকালে সীমান্তঘেঁষা লাহাবাড়ি এলাকায়। এ ঘটনার পর স্থানীয় আদিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর ধরে হাড়িয়াকোনা লাহাবাড়ি এলাকায় বসবাস করছেন আদিবাসী কৃষক পিয়ারসন সাংমা ও তার পরিবার।
তাদের প্রধান জীবিকা জুম চাষ। সোমবার সকালে কোনো রকম নোটিশ ছাড়াই কর্ণঝোড়া রাবার বাগানের ব্যবস্থাপক বিজন কুমার ভৌমিকের নেতৃত্বে কয়েকজন শ্রমিক পিয়ারসন সাংমার সুপারি বাগানে প্রবেশ করে প্রায় অর্ধশত গাছ কেটে ফেলে।

ক্ষতিগ্রস্ত কৃষক পিয়ারসন সাংমা বলেন, “আমার পূর্বপুরুষরাও এই পাহাড়ে বসবাস করতেন। আমি বহু বছর ধরে এখানে সুপারি চাষ করে জীবিকা নির্বাহ করছি। কোনো নোটিশ বা পূর্বাভাস ছাড়াই হঠাৎ রাবার বাগানের লোকজন এসে আমার অর্ধশতাধিক গাছ কেটে ফেলেছে। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে।”

সিঙ্গাবরুনা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য আবিজুল হক ওস্তাদ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পিয়ারসন সাংমা অত্যন্ত হতদরিদ্র কৃষক। তার জীবিকার একমাত্র অবলম্বন এই বাগান ছিল। গাছগুলো কাটা একেবারেই অনুচিত।”

শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শোভন দালবত বলেন, “এটি পরিকল্পিতভাবে গাছ কেটে ফেলার ঘটনা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত দোষীদের বিচার দাবি করছি।”

এ বিষয়ে কর্ণঝোড়া রাবার বাগানের ব্যবস্থাপক বিজন কুমার ভৌমিক বলেন, “সুপারি বাগানটি আসলে রাবার বাগানের জমির ভেতরে অবস্থিত। দীর্ঘ ৩০ বছর ধরে এই জমি পরিত্যক্ত ছিল। আমরা মাত্র কয়েকটি গাছ কেটেছি, কিন্তু কেউ মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার করছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের শ্রীবরদী সীমান্তে আদিবাসীর অর্ধশতাধিক সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ

আপডেট সময় : ০১:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫