ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় বাগাতিপাড়ায় ছাত্রদলের বিক্ষোভ বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই

র‍্যাব সদস্যদের ওপর হা/ম/লা মামলার আরও এক আসামি পাবনা থেকে গ্রেফতার

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‍্যাব সদস্যদের ওপর হা/ম/লা মামলার আরও এক আসামি পাবনা থেকে গ্রেফতার

র‍্যাব ও লালপুর থানা পুলিশের যৌথ অভিযানে এজাহারভুক্ত আসামি আটক

গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আরও এক এজাহারভুক্ত পলাতক আসামিকে পাবনা জেলা থেকে গ্রেফতার করেছে র‍্যাব ও লালপুর থানা পুলিশের যৌথ দল।

মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক আড়াইটার দিকে পরিচালিত যৌথ অভিযানে নাটোরের লালপুর থানার নবীনগর এলাকার বাসিন্দা মোঃ মাসুদ রানা (৩০) কে গ্রেফতার করা হয়। তিনি মৃত আসলাম মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার মামলা নম্বর-১৯, তারিখ ১৩/০৫/২০২৬, পেনাল কোডের ১৪৩/৩৪১/৩৩২/৩৫৩/১৮৬/৫০৬/১২৪/৩৪ ধারায় দায়েরকৃত মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ মে রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে সিপিসি-২, র‍্যাব ক্যাম্প নাটোরের সদস্যরা লালপুর থানাধীন নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি র‍্যাব সদস্যদের পরিচয় জানার পরও তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে অভিযুক্তরা অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে সঙ্গে নিয়ে র‍্যাব সদস্যদের পথরোধ ও মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় এসআই (নিঃ) পারভেজ মুন্সি বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তভার এসআই আল মাসুমের ওপর অর্পণ করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, এর আগে মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি মোঃ সোহাগ মাহমুদকে ঘটনার দিনই গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। আজ মঙ্গলবার মাসুদ রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো

গ্রেফতারকৃত মাসুদ রানাকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

র‍্যাব সদস্যদের ওপর হা/ম/লা মামলার আরও এক আসামি পাবনা থেকে গ্রেফতার

আপডেট সময় : ০৬:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬