ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় বাগাতিপাড়ায় ছাত্রদলের বিক্ষোভ বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই

রাজশাহীতে ধুমকেতু এক্সপ্রেসের একটি বগিতে আগুন

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ১১:৪৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৩০৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ধুমকেতু এক্সপ্রেসের একটি বগিতে আগুন

বাঘার আড়ানী স্টেশন এলাকায় চাকা আটকে আগুনের সূত্রপাত, দ্রুত নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশন এলাকায় রাজশাহী–ঢাকা রুটে চলাচলরত ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনটির ‘ছ’ বগির চাকার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময় রাত ১১টা ২০ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ছাড়ার কথা থাকলেও প্রায় ২০ মিনিট দেরিতে রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে আড়ানী স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনের একটি বগিতে আগুন দেখতে পান রেলওয়ে কর্মী ও যাত্রীরা। বিষয়টি লোকোমাস্টারকে জানানো হলে তিনি দ্রুত ট্রেনটি থামিয়ে দেন।

খবর পেয়ে বাঘা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ট্রেনটির ‘ছ’ বগির চাকা আটকে যাওয়ায় ব্রেক প্যাডের আশপাশে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন বগির ভেতরে ছড়িয়ে পড়েনি।

বাঘা ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. রহমত জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর রাত আনুমানিক ১টার দিকে ধুমকেতু এক্সপ্রেস আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ধুমকেতু এক্সপ্রেসের একটি বগিতে আগুন

আপডেট সময় : ১১:৪৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬