ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় জামনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাকসু জিএস আম্মারকে ‘পা’গলা কু/ত্তা’ বললেন রাবি ছাত্রদল নেতা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৫:০০:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ২৮৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাকসু জিএস আম্মারকে ‘পা’গলা কু/ত্তা’ বললেন রাবি ছাত্রদল নেতা

তারেক রহমানের ব্যানার অপসারণকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উ’ত্তেজনা, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে উদ্দেশ্য করে ‘পাগলা কুত্তা’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ। তার এমন বক্তব্যকে কেন্দ্র করে ক্যাম্পাসে নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি চলাকালে তিনি এসব মন্তব্য করেন।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে শাকিলুর রহমান সোহাগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের এই পাগলা কুত্তার কামড়ের হাত থেকে রক্ষা করতে হলে তাকে দ্রুত পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হোক অথবা তার পিতা-মাতার জিম্মায় তুলে দেওয়া হোক।”

তিনি আরও বলেন, “আমরা দেখেছি এই পাগলা কুত্তা, এই কুলাঙ্গার আমাদের কলিজার নেতা তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলেছে।”

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “যদি তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা না হয়, তাহলে আমরা আগামীতে সালাহউদ্দিন আম্মারকে নিজেরাই পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর জন্য প্রস্তুত থাকব।”

মানববন্ধন শেষে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় রাবি শাখা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোববার (১৮ জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টাঙানো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির ব্যানার খুলে ফেলেন রাকসু’র সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার। এই ঘটনাকে কেন্দ্র করেই ছাত্রদলের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাকসু জিএস আম্মারকে ‘পা’গলা কু/ত্তা’ বললেন রাবি ছাত্রদল নেতা

আপডেট সময় : ০৫:০০:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬