ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

বড়াইগ্রানে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ছাত্রদল নেতা, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৩৮৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রানে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ছাত্রদল নেতা, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

নাটোরের বড়াইগ্রামে বৃহস্পতিবার (২৬ জুন) এইচএসসি পরীক্ষার প্রথম দিনে উপজেলার বনপাড়া কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান ছাত্রদল নেতা রাকিব সরদার। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি পরীক্ষা চলাকালীন সময় নয় পরীক্ষা শুরুর আগে বনপাড়া কলেজ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন এই নেতা। তবে জেলা প্রশাসক আসমা শাহীন বলছেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যাবস্থা গ্রহন করা হবে। রাকিব সরদার বনপাড়া শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও বনপাড়া পৌর এলাকার সরদার পাড়ার রফিকুল সরদারের ছেলে।

অভিভবকরা জানান, সারা দেশে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এইচ এস সি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার ৪৮ ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রের এক’শ গজের মধ্যে সাধারণ জনগনের প্রবেশাধীকার সংরক্ষিত করা হয়। তারপরেও কেউ কেন্দ্রের মধ্যে অনধিকার প্রবেশ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে নীতিমালায়। কিন্তু এমন আইনের তোয়াক্কা না করে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরু আধা ঘন্টা আগে প্রবেশ করে বনপাড়া পৌর ছাত্রদলে যুগ্ম আহবায়ক রাকিব সরদার। কক্ষে ছাত্র ছাত্রীদের সাথে কথা বলছেন এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তারপর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ব্যপারে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, তিনি সকাল ৯টা ৪০ মিনিটে বনপাড়া কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে যান। এ সময় কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরিক্ষার্থী ছাড়া অন্য কেউ ছিলেন না। আসন দেখিয়ে দিতে একজন পরীক্ষার্থীর সাথে কক্ষে প্রবেশ করেছে রাকিব সরদার নামে এক ছাত্রদল নেতা এমনটা জানতে পেরেছেন তিনি। এ ঘটনায় কেন্দ্র সচিব উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আর ১৪৪ ধারা অমান্য করায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।

collected

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন জানান, উপজেলা প্রশাসনের কাছ থেকে রাকিব সরদারকে আটকের জন্য বলা হয়েছে তাকে। কিন্তু ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্ত রাকিব সরদার আত্মগোপনে চলে যায়। তাকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

এ ব্যাপরে অভিযুক্ত রাকিব সরদার জানান, তার ছোট ভাইয়ের প্রবেশ পত্র দিতে কক্ষের মধ্যে যান তিনি। প্রবেশ পত্র তার ভাইকে দিয়ে সাথে সাথে তিনি বের হয়ে আসেন। অসৎ উদ্দেশ্যে কেউ এই ছবি তুলে ছড়িয়ে দিয়েছে। কেন্দ্র পরিদর্শন করার কোন ঘটনা এখানে ঘটেনি।

এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, এমন কোন সংবাদ আগে তিনি পাননি। সাংবাদিকদের কাছ থেকেই প্রথম জানলেন। তবে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময় কিভাবে বাহিরের মানুষ প্রবেশ করে সে বিষয়টি তিনি খতিয়ে দেখে আইনগত ব্যাবস্থা গ্রহন করবেন। প্রাথমিকভাবে কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রানে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ছাত্রদল নেতা, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

আপডেট সময় : ১২:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫