ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় বাগাতিপাড়ায় ছাত্রদলের বিক্ষোভ বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই

নকলায় কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে শ্রীবরদীতে কলম বিরতি পালন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নকলায় কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে শ্রীবরদীতে কলম বিরতি পালন

শেরপুরের নকলায় উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ঘণ্টাব্যাপী কলম বিরতি পালন করেছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচি পালিত হয়। হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কলম বিরতির আয়োজন করে শ্রীবরদী উপজেলা কৃষি অফিস।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর নকলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর হামলা চালান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগীরা। কৃষি প্রণোদনার ভাগ না পেয়ে তারা এ হামলা চালায় বলে জানা গেছে।
এ ঘটনায় নকলা থানায় মামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

শ্রীবরদী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা হারুন রশীদ তালুকদার বলেন, “নকলা কৃষি অফিসারের উপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার চাই।”

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাহমুদুল হাসান আকন্দ বলেন, “আমরা কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশ চাই। হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নকলায় কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে শ্রীবরদীতে কলম বিরতি পালন

আপডেট সময় : ১২:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫