ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না-ধর্ম যার যার, বাংলাদেশটা সবার বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

রাঙ্গামাটিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২ ১৭৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা! রাঙ্গামাটি পাবলিক কলেজে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে কলেজ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে কলেজ কতৃপক্ষ।

কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রেনি চাকমার সঞ্চালনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক আদনান সুজা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবীর। এসময় শিক্ষকবৃন্দ ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এতে কলেজের শিক্ষকবৃন্দরা বলেন, বইয়ের প্রতি শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে হবে। এতে পড়ালেখার কোন বিকল্প নেই। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে, পড়ালেখা চালিয়ে নিতে হবে। তারপরই জীবনকে আলোয় আলোকিত করে নিজেকে সমাজের শিক্ষিত ব্যক্তি হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আকাশ চাকমা। বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মানবিক বিভাগের পরীক্ষার্থী মোহাম্মদ কাউসার, একই বিবাগের রিপেন চাকমা, ফারজানা আক্তার, রেভি চাকমা প্রমূখ।

পাবলিক কলেজ কতৃপক্ষ জানায়, এবার এইচএসসি পরীক্ষায় রাঙ্গামাটি পাবলিক কলেজ থেকে মানবিক বিভাগে ১৪৯ জন ও ব্যবসা বিভাগে ৫৫ জনসহ মোট ২০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

রাঙ্গামাটি জেলাপ্রশাসনের তথ্যমতে, এবার রাঙ্গামাটি জেলায় বিজ্ঞান, ব্যবসা ও মানবিক বিভাগে ৫,৮৪৮জন পরীক্ষার্থী অংশ নেবে। সদরসহ দশ উপজেলায় ২২টি কলেজের মধ্য দুটি মাদ্রাসাসহ ১৪টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু হয়ে ২২ ডিসেম্বর শেষ হবে।
এছাড়াও আসন্ন এইচএসসি পরীক্ষায় সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাঙ্গামাটিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা!

আপডেট সময় : ১২:০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২