ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে লালপুর-বাগাতিপাড়ায় ইউএনও কার্যালয়ে হামলা, দুই এজাহারে ২৫ জনের নাম পঞ্চগড়ে দরিদ্র নারীদের মাঝে দুইটি করে মা ছাগল বিতরণ মান্দায় মোবাইল কোর্টে ৪ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে কৃষি ব্যবহারিক পরীক্ষায় নম্বর বাড়ানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশু নাইম’র মৃত্যু শ্রীবরর্দী সীমান্তে ৮ লাখ ৪৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ পবায় অতিঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের চীনের বাজার ধরতে রাজশাহীর রেশমকে আধুনিকায়ন করা হবে: প্রতিমন্ত্রী নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড গোদাগাড়ীতে দুই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত

চরফ্যাসনে মোটরসাইকেলের বেপরোয়া গতি প্রাণ নিলো ২ স্কুল শিক্ষার্থীর!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২ ৩৬৫ বার পড়া হয়েছে

বেপরোয়া মোটরসাইকেলের গতিতে প্রাণ গেল ৭ম শ্রেণীর ২ শিক্ষার্থীর

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাসনে মোটরসাইকেলের বেপরোয়া গতি প্রাণ নিলো ২ স্কুল শিক্ষার্থীর!

এম, নোমান চৌধুরী, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ
চরফ্যাসনে মোটরসাইকেলের বেপরোয়া গতি প্রাণ নিলো ২ স্কুল শিক্ষার্থীর! ভোলার চরফ্যাসনে সড়ক দুর্ঘটনায় ৭ম শ্রেণীর দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় দুলার হাট সড়কে বশরত উল্লাহ চৌমুহনীতে এ দুর্ঘটনা ঘটে। চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোরাদ হোসেন রোববার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত দুইজন ও আহত একজন শিক্ষার্থী স্থানীয় একটি হাই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে বড় ভাইয়ের এপাচি মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যায় মোঃ রাশেদুল ইসলাম (১৬)। পরে তার সাথে যোগ দেয় আরো দুই সহপাঠী। সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষ করে চরফ্যাসন-দুলারহাট সড়কের বশরত উল্লাহ চৌমুহনী নামক জায়গায় বাড়ি ফেরার সময় সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি ট্রলিকে ধাক্কা দেয় তাদের মোটারসাইকেটি। এতে ঘটনাস্থলেই রাশেদুল ইসলামের মৃত্যু হয়।
মুমূর্ষু অবস্থায় মোঃ ইসমাইল (১৬) ও আরমান হোসেনকে (১৫) উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান স্বজনরা কিন্তু সেখানেই চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে দু’জনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে ইসমাইল হোসেনের মৃত্যু হয়। আহত আরমান হোসেন রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়। তার অবস্থাও আশঙ্কাজনক।
নিহত রাশেদ ও ইসমাইল চরফ্যাসন উপজেলা আমিনাবাদ ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের নসু মিয়া ও মো. বিল্লাল হোসেনের ছেলে এবং আহত আরমান একই গ্রামের মোঃ লোকমান হোসেনের ছেলে।

চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন জানান, নিহত রাশেদুল ইসলামের পরিবারের কোনো অভিযোগ না থাকায় গতকালই তাঁর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এখনো ইসমাঈলের লাশ চরফ্যাসন এসে পৌঁছায়নি।
এবং এ ঘটনায় কারো পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চরফ্যাসনে মোটরসাইকেলের বেপরোয়া গতি প্রাণ নিলো ২ স্কুল শিক্ষার্থীর!

আপডেট সময় : ০২:৫৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২