ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারনা পুর্নিমা উৎসব উদযাপিত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২ ৩২৬ বার পড়া হয়েছে

সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারনা পুর্নিমা উৎসব

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারনা পুর্নিমা উৎসব উদযাপিত!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারনা পুর্নিমা উৎসব উদযাপিত! দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে সারাদেশের ন্যায় রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যথাযথ ভাবগাম্ভীর্য্য ও উৎসাহ-উদ্দীপনার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা রাঙ্গামাটিতে উদযাপিত হয়েছে।
বৌদ্ধ ধর্মীয় ভিক্ষুরা তিন মাস বর্ষাবাসের শেষ দিনটিতে প্রবারণা পূর্ণিমা হিসেবে উদযাপন করে থাকে। প্রবারণা হল আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান। এর পর থেকে দীর্ঘ একমাস ধরে আয়োজন চলবে প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব (ভিক্ষুদের গেরুয়া রংয়ের বস্ত্র প্রদান অনুষ্ঠান)।

এ উপলক্ষে রোববার (৯ অক্টোবর) সকালে রাঙ্গামাটির রাজ বন বিহার প্রাঙ্গনে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিন্ডদান ও প্রাতঃরাশ, বুদ্ধ মুর্তি দান, প শীল গ্রহন, অষ্টপরিস্কার দান, বুদ্ধ পূজাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আচার শেষে দেব-মানবের তথা সব প্রাণীর হিতার্থে ধর্মদেশনা দেওয়া হয়।
স্বধর্ম প্রাণ দায়ক-দায়িকাদের উদ্দেশে ধর্মীয় দেশনা দেন, রাজ বন বিহারের ভিক্ষু-সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাথের। অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে শত শত ধর্মপ্রাণ নর-নারীদের সাধু সাধু ধ্বণিতে মুখোরিত হয়ে উঠে পুরো বিহার প্রাঙ্গণ।
অপরদিকে আসামবস্তী তঙ্গ্যা পাওকে ত্রিরত্মাংঙ্কুর বৌদ্ধ বিহারে সকাল থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন, বিহার অধ্যক্ষ ভদন্ত ধর্মজ্যোতি থের।

ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জয় সেন ত ঙ্গ্যা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক খীসাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুরা এই প্রবারণা পূর্ণিমার মধ্যদিয়ে বুদ্ধের অহিংসা পরম নীতি মেনে চলে সকল প্রকার মিথ্যা দৃষ্টি পরিহার করে লোভ, হিংসা, মোহ সংঘাতসহ যাবতীয় খারাপ কাজ পরিহার করে সৎ পথে চলতে ও মৈত্রীপূর্ণ মনোভাব নিয়ে একে অপরে সুখে-শান্তিতে বসবাস করার হিতোপদেশ প্রদান করেন।
সন্ধ্যায় আকাশে ফানুষ বাতি উত্তোলন ও প্রজ্জ্বলন করা হবে হাজার প্রদীপ আর এর মধ্যদিয়ে প্রবারণা উৎসব শেষ হবে।

October 9, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারনা পুর্নিমা উৎসব উদযাপিত!

আপডেট সময় : ১২:৩৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২