রানীশংকৈল দূর্গামন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি গোপাল
- আপডেট সময় : ০৩:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২ ২২৯ বার পড়া হয়েছে

রানীশংকৈল দূর্গামন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি গোপাল
বিজয় রায়, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
রানীশংকৈল দূর্গামন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি গোপাল। মুজিব শতবর্ষ উপহার হিসেবে ১২ই জুলাই মঙ্গলবার দুপুরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল কাশিপুর ননতোর নব-নির্মিত দুর্গা মন্দিরের উদ্বোধনী ফলক উন্মোচন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি।
তিনি বলেন মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতেই দেশকে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন বলেই তার দৃঢ় ঘোষণা রাষ্ট্র ধর্ম যার যার উৎসব সবার। মুক্তিযুদ্ধের নির্দেশিত পথে আমাদের ঠিকানা,যার কান্ডারী শেখ হাসিনা।শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলে প্রত্যেকটি ধর্মের মানুষ তার নিজের মতো করে তার ধর্মীয় আচার অনুষ্ঠান নির্দ্বিধায় পালন করছেন।
কাশিপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুল’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও উপজেলা চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তপন কুমার ঘোষ, নুনতোর দুর্গা মন্দিরের সভাপতি তুফান চন্দ্র সিনহা,
সাধারন সম্পাদক রঞ্জিত চন্দ্র সিংহা(প্রমুখ)৷ ৯ লক্ষ ৯৯ হাজার টাকা ব্যয়ে দুর্গা মন্দির নির্মাণ ৷ অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক৷




















