আবাদপুকুর বাজার ব্যবসায়ীদের সাথে থানার ওসি’র মত বিনিময়
- আপডেট সময় : ০২:১৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২ ১৯৬ বার পড়া হয়েছে

আবাদপুকুর বাজার ব্যবসায়ীদের সাথে থানার ওসি’র মত বিনিময়
নওগাঁ প্রতিনিধি:
আবাদপুকুর বাজার ব্যবসায়ীদের সাথে থানার ওসি’র মত বিনিময়। নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে ব্যবসায়ী ও বিশিষ্টজনদের সাথে মত বিনিময় করেছেন থানার নবাগত ওসি আবুল কালাম আজাদ। রোববার (৩ জুলাই) রাতে আবাদপুকুর বেবিস্ট্যান্ড আরাফাত সপিং কমপেস্নক্সে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আবাদপুকুর বাজার বনিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম বাবলু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, রাণীনগর থানার নবাগত ওসি আবুল কালাম আজাদ, রাণীগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অতিরিক্ত সচিব (অব:) ড. ইউনুস আলী প্রামানিক, কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, একডালাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান আলী,রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা, এসআই মিজানুর রহমান, একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই জহুরম্নল ইসলাম, বাজার বনিক সমিতির সম্পাদক মাহফুজুর রহমান বেলুন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রাব্বানী প্রমূখ। মত বিনিময় সভায় বাজারে নিরাপত্তা জোরদার, সিসি ক্যামেরা স্থাপন, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রনে করনিয় বিষয়ে আলোচনা হয়।




















