রাণীনগরে অপহৃ স্কুল ছাত্রী উদ্ধার; অপহরণকারী গ্রেফতার!
- আপডেট সময় : ০৬:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২ ২২৬ বার পড়া হয়েছে

রাণীনগরে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার; অপহরণকারী গ্রেফতার!
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
রাণীনগরে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার; অপহরণকারী গ্রেফতার! নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রী (১৪) কে উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় অপহরনের অভিযোগে আকাশ কুমার (১৯) কে গ্রেফতারও করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ জুন) ভোরে নওগাঁর মহাদেবপুর উপজেলার থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। গ্রেফতার আকাশ কুমার মহাদেবপুর উপজেলার কর্ণপুর পশ্চিমপাড়া গ্রামের বিদু্যৎ বিশ্বাসের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার প্রত্যন্ত্ম অঞ্চলের স্কুল পড়ুয়া ছাত্রী (১৪) গত ২৫ জুন সকাল সাড়ে ৮টায় স্কুলে যায়। এর পর সে আর বাড়ি ফিরে আসেনি।পরে পরিবারের লোকজন জানতে পারেন আত্মীয়তার সুবাদে মহাদেবপুর উপজেলার কর্ণপুর গ্রামের আকাশ কুমার ওই স্কুল ছাত্রীকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় মেয়ের বাবা সোমবার (২৬ জুন) রাতে রাণীনগর থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে মঙ্গলবার ভোরে মহাদেবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী আকাশকে গ্রেফতারসহ স্কুল ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত্ম) সেলিম রেজা বলেন, মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং অপহরনের অভিযোগে আকাশকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।






















