ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

রাণীনগরে একরাতে ২২ দোকানের তালা কেটে চুরি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২ ২১৫ বার পড়া হয়েছে

এক রাতে ২২ দোকানে চুরি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে একরাতে ২২ দোকানের তালা কেটে চুরি!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে একরাতে ২২ দোকানের তালা কেটে চুরি! নওগাঁর রাণীনগরে এক রাতে ২২ দোকানের তালা কেটেছে চোরেরা। এর মধ্যে কিটনাশক, মুদি, স্বর্ণের দোকানসহ বেশ কিছু দোকানের মোট ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
শনিবার দিবাগত রাতে উপজেলার বড়গাছা ইউনিয়নের চৌমহনী বাজারে এঘটনা ঘটে। এঘটনার পর থেকে চোর সনাক্ত ও মালামাল উদ্ধারে মাঠে নেমেছে থানাপুলিশ।

চৌমহনী বাজারের মেসার্স চৌমহনী টেডার্সের মালিক সজল কুমার সরকার জানান,এই বাজারে প্রায় ৭৮টি দোকান রয়েছে। প্রতি দিনের ন্যায় আমরা শনিবার রাতে ব্যবসার কাজ শেষ করে তালা দিয়ে বাড়ীতে যাই। সকালে জানতে পারি দোকানের তালা কেটে মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। তার কিটনাশকের দোকানের প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানান তিনি।এছাড়া কোন দোকানে ১৫হাজার টাকার মালামাল,কোন দোকানের ২০হাজার টাকার মালামাল আবার কোন দোকানের দুইশত টাকা করে মোট ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। তবে ২২টি দোকানের তালা কাটলেও এর মধ্যে মেডিসিন,ইলেক্ট্রনিক্সসহ বেশ কিছু দোকানের কোন মালামালই নেয়নি চোরেরা।

ওই বাজারের পাহারাদার সেলিম হোসেন (৪০) বলেন,রাত অনুমান ১টা ৪০ মিনিট নাগাদ মিনি ট্রাকে করে প্রায় ৮/১০জন লোক এসে আমাদেরকে হাত-পা-চোখ,মূখ বেধে বাজারের পার্শ্বে রেখে চুরি সংঘটিত করে।

রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,ওই বাজারে ৪/৫টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। এব্যাপারে এখনো কোন অভিযোগ না পেলেও চোর সনাক্ত ও চোরাই মালামাল উদ্ধারে জোর তৎপরতা চলছে।

June 12, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে একরাতে ২২ দোকানের তালা কেটে চুরি!

আপডেট সময় : ০৪:২৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২