ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাপাহারে পুলিশের তৎপরতায় মালয়েশিয়া প্রবাসীর টাকা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২ ২০৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে পুলিশের তৎপরতায় মালয়েশিয়া প্রবাসীর টাকা উদ্ধার

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে পুলিশের তৎপরতায় মালয়েশিয়া প্রবাসীর টাকা উদ্ধার। নওগাঁর সাপাহারে থানা পুলিশের তৎপরতায় ২৪ ঘন্টার মধ্যে ৪০ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দেওয়া হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) বিনয় কুমার জানান, গত সোমবারে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধুলাউড়া আদর্শ গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিলন তার স্ত্রী বুলবুলিকে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা পাঠান। কিন্তু নম্বর ভুল হয়ে ওই টাকা সাপাহারে কোন এক ব্যক্তির নিকট চলে আসে। প্রাথমিক অবস্থায় ওই ব্যক্তি ফোন রিসিভ করলেও পরে ফোন রিসিভ করে না। এমতাবস্থায় ভুক্তভোগী বুলবুলি সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার বিনয় কুমারের নম্বর জোগাড় করে গতকাল মঙ্গলবার বিকেল তিনটায় ফোন দেন। ঘটনা শুনে তিনি তাৎক্ষণিক ভাবে বুলবুলিকে সাপাহারে আসার জন্য বলেন। পরে বুলবুলি সাপাহার আসলে সিনিয়র সহকারী পুলিশ সুপার বিনয় কুমারের নেতৃত্বে ও থানা পুলিশের তৎপরতায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই নম্বরের রেজিষ্ট্রেশন বের করেন।
পরবর্তী সময়ে উপজেলার আশড়ন্দ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পাতাড়ী গ্রামের তোফাজ্জল হোসেনকে সনাক্ত করেন। এঘটনা জানতে পেরে তোফাজ্জল পালিয়ে যায়। তার ভাস্তা বিকাশে পাওয়া ৪০ হাজার টাকা থানা পুলিশের হাতে তুলে দেন।

পরে বুধবার (১ জুন) রাত পৌনে ১০ টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার বিনয় কুমার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেকুর রহমান সরকারের উপস্থিতিতে বুলবুলির হাতে ৪০ হাজার টাকা হস্তান্তর করা হয়। এসময় বুলবুলি থানা পুলিশ ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে পুলিশের তৎপরতায় মালয়েশিয়া প্রবাসীর টাকা উদ্ধার

আপডেট সময় : ০৫:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২