ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

ভারতের ফারাক্কার পানিতে ঢুবছে কৃষকের পাকা ধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২ ২০৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের ফারাক্কার পানিতে ঢুবছে কৃষকের পাকা ধান

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ভারতের ফারাক্কার পানিতে ঢুবছে কৃষকের পাকা ধান। বৃষ্টির পানি ও উজানে ভারত হতে নেমে আসা ঢলের পানিতে সীমান্ত ঘেঁষা পুণর্ভবা নদীর পানি হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় সাপাহার উপজেলার পুড়ইল বিল এলাকার কৃষকের বিঘা বিঘা জমির বোরো ধান এখন পানির নিচে তলিয়ে গেছে। সাপাহার উপজেলার হাপানিয়া, আলাদিপুর, বেলডাঙ্গা, আন্ধার দিঘী, শ্রীধরবাটি সহ বেশ কিছু গ্রামের অসহায় কৃষকদের তলিয়ে যাওয়া ধানের জমিতে দাঁড়িয়ে বিলাপ করে কাঁদতে দেখা গেছে। সরেজমিনে বুধবার ভোরে ওই এলাকায় গেলে অসংখ্য কৃষক সাংবাদিককের উপস্থিতি টের পেয়ে তাদের ঘিরে ধরে তাদের মনের চাপা কান্নার কথা গুলি বলেন। এসময় বেলডাঙ্গা গ্রামের কৃষক এরশাদ আলী কাঁদো কাঁদো কন্ঠে বলেন এই বিলে আমার ৫বিঘা জমিতে ধান লাগানো ছিল কামলা সংকটের কারণে ক্ষেতের ধান কাটতে একটু দেরী হওয়ায় দু;এক দিনের মধ্যে ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে তার সহ অসংখ্য কৃষকের জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। পুড়ইল বিল নামক ওই বিল থেকে কৃষকগন একটুকুও ধান কেটে ঘরে তুলতে পারেনী। যে কৃষক দু”এক বিঘা জমির ধান কেটেছিল হঠাৎ ঢলের পানিতে কাটা ধানগুলিও ভেসে চলে গেছে। তড়িৎগতিতে বিলের পানি নেমে না গেলে কোন কৃষকই ওই মাঠ থেকে এক মন ধানও ঘরে তুলতে পারবেনা। পাকা ধানে মই দেয়ার মত হঠাৎ ঢলের পানিতে ওই এলাকার শত শত কৃষকের সোনালী স্বপ্নগুলি এখন পানির নিচে তলিয়ে গেছে বলে ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে কৃষকদের এমন বক্তব্য দিতে দেখা গেছে।

কৃষক আব্দুল জব্বারকে তার তলিয়ে যাওয়া ক্ষেতের ধান সংগ্রহ করতে দেখা গেছে মাঠের অথৈই পানিতে কষ্টের ঢেকুর তুলে জব্বার বললেন আমার তো সবই গেছে এখন যা পাই তাই সংগ্রহের চেষ্টা করছি মাত্র। ওই এলকার কৃষকগন তাদের সর্বস্ব খুইূেয় এই বোরো চাষাবাদ করেছিল। বর্তমানে তারা একটুকুও ধান ঘরে তুলতে পারবেনা ভবিষ্যতে কিভাবে তারা তাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকবে এই চিন্তার ছাপ সকলের মুখে চোখে। কৃষকদের মতে পুড়ইল বিলে কমপক্ষে ৫বিঘা জমির সম্পুর্ন পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে।

উপজেলা কৃষি দপ্তরের কৃষিসম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির হোসেন জানান,যে তিনি সরেজমিনে তদন্ত করেছেন তার মতে ওই এলাকায় অনেক কৃষকের জমির ধান রয়েছে পানির নিচে। তবে জমি গুলো পোরশা উপজেলার বেশি,জমি গুলোতে চাষ করে সাপাহার উপজেলার কৃষকগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতের ফারাক্কার পানিতে ঢুবছে কৃষকের পাকা ধান

আপডেট সময় : ০৬:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২