রাণীনগরে একদিনে শিক্ষার্থীসহ ৩জনের অস্বাভাবিক মৃত্য!
- আপডেট সময় : ০৪:০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২ ২৪৬ বার পড়া হয়েছে

রাণীনগরে একদিনে শিক্ষার্থীসহ ৩জনের অস্বাভাবিক মৃত্য!
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে একদিনে শিক্ষার্থীসহ ৩জনের অস্বাভাবিক মৃত্য! নওগাঁর রাণীনগরে একদিনে একজন স্কুলপড়ুয়া ছাত্রীসহ ৩জনের অস্বাভাবিক মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে সন্ধা পর্যন্ত্ম এসব মৃতু্যর ঘটনা ঘটে। এসব পৃথক ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত্মের জন্য মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানাগেছে,উপজেলার ভবানীপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে আব্দুস সামাদ (৭০)কে বুধবার দিনগত রাতে বাড়ীর পাশে গাছের সাথে গলায় রশি লাগানো মৃতু্য অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে থানাপুলিশ ঝুলন্ত্ম অবস্থায় লাশ উদ্ধার করে ময়না তদন্ত্মের জন্য মর্গে পাঠায়। তবে পারিবারিকভাবে দাবি করা হয় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। এছাড়া এদিন বিকেলে উপজেলার খট্রেশ্বর গ্রামের গোবিন্দ রবীর স্ত্রী মিনারাণী (৬০) কাজ করার সময় বিদু্যৎস্পৃষ্ট হয়ে মৃতু্য হয়। একই দিন সন্ধায় উপজেলার কালীগ্রাম ডাকাহার পাড়া গ্রামের তানসিন আলীর স্কুল পড়ুয়া মেয়ে ফারজানা আক্তার (১৫) বিষপান করে।
হাসাপাতালে নেয়ার সময় পথি মধ্যে মারা যায়। এঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করলে লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়না তদন্ত্মের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,অস্বাভাবিক এসব মৃতু্যর ঘটনায় নিজ নিজ পরিবার থেকে ইউডি মামলা দায়ের করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্ত্মের জন্য মর্গে পাঠানো হয়েছে।




















