ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

ঈদে শাড়ী-মাংস না পেয়ে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২ ২৮২ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদে শাড়ী-মাংস না পেয়ে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ঈদে শাড়ী-মাংস না পেয়ে অভিমানে গৃহবধূর আত্মহত্যা। নওগাঁর সাপাহারে ঈদে নতুন শাড়ী কাপড় ও গরুর মাংস কেনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মাধ্যে কলহের জের ধরে স্বামীর উপর অভিমান করে স্ত্রী কুলসুম বেগম (২০) নামের এক গৃহ বধু

আত্মহত্যা করার সংবাদ পাওয়া গেছে। আত্মহত্যাকারী ওই গৃহবধু উপজেলার ভাতকাড়া মোড়ে বসবাসকারী হানিফ আলীর স্ত্রী ও মালিপুর গ্রামের জিয়ারউদ্দীন এর মেয়ে বলে জানা গেছে। নিহত কুলসুমের স্বামীর দেয়া ভাষ্য মতে অভাবী সংসারে ঈদের জন্য স্ত্রীকে একটি নতুন শাড়ী ও গরুর মাংস কিনে দিতে না পারায় ঈদের রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এরই জের ধরে গত মঙ্গলবার দিবাগত রাত ৯ টার দিকে স্ত্রী কুলসুম ১৩মাস বয়সী সন্তানকে ঘুমিয়ে রেখে স্বামীর অজান্তে গলায় ওড়না পেচিয়ে ঘরের মধ্যে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার স্বামী হানিফ আলী জানতে পেরে ঝুলন্ত ফাঁস হতে স্ত্রীর লাশ নামিয়ে চৌকির মধ্যে শোয়ায়ে রেখে শশুড়বাড়ীতে সংবাদ দেয়। এর পর তার শশুর বাড়ীর লোকজন  ঘটনাস্থলে ছুটে আসে। পরদিন  বুধবার সকালে সাপাহার থানার ওসি (তদন্ত) আলমাহমুদ ও এসআই জিন্নাতুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন ও  ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। এদিকে কুলসুম বেগমের বাবার বাড়ীর লোকজন সহ এলাকাবাসীর মুখে মুখে এটি পরিকল্পিত হত্যাকান্ড  নাকী আত্মহত্যা তা নিয়ে এলাকায় বেশ গুনঞ্জন শোনা যাচ্ছে।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি জানান যে, লাশটি উদ্ধার করে প্রাথমিকভাবে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট ও ঘটনার তদন্ত স্বাপেক্ষেসঠিক রহস্য জানা যাবে বলেও তিনি জানিয়েছেন।

May 4, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঈদে শাড়ী-মাংস না পেয়ে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় : ১২:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২