রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৯
- আপডেট সময় : ০৭:২৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৯
এম এম মামুনঃ
রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রোববার (৪ অক্টোবর) সকালে রাজশাহী রেঞ্জ পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় ৭২টি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা, চুরি এবং নারী ও শিশু নির্যাতনের মামলা রয়েছে। এ সময়ে ১৪৫টি অভিযান পরিচালনা এবং ১০টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।
গ্রেপ্তার ১৫৯ জনের মধ্যে পরোয়ানাভুক্ত ৪১, সাজাপ্রাপ্ত ৯, তদন্তাধীন মামলার আসামি ৯৫ এবং অন্যান্য প্রতিরোধমূলক আইনে ১৪ জন রয়েছেন।
এদিকে মাদকবিরোধী অভিযানে ২৯ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, ৬৪৭টি ইয়াবা, ১২৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ কেজি ৪৫০ গ্রাম গাঁজা এবং ৬৫ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশের জনসেবা কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৬ জন সেবাগ্রহীতাকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত সেবা পেয়েছেন মোট ১ হাজার ৮৬১ জন।



















