ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

সাপাহারে কালবৈশাখী ঝড়ে দুই শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২ ২৩৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে কালবৈশাখী ঝড়ে দুই শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে কালবৈশাখী ঝড়ে দুই শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত। নওগাঁর সাপাহার উপজেলায় শুক্রবার (২৯ এপ্রিল) রাতে আকস্মিক বয়ে যাওয়া কালবৈশাখীর তাণ্ডবে উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় দুই শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে।

জানা যায়, শুক্রবার রাত ৯টা থেকে প্রায় একঘন্টা পর্যন্ত থেমে থেমে উপজেলার দক্ষিণ থেকে পূর্বদিকে বয়ে যায় এই ঝড়। এইসময় কালবৈশাখীর তাণ্ডবে উপজেলার প্রায় ৭টি, ইউনিয়নে প্রায় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের তাণ্ডবে অনেক ঘরের টিন কৃষি জমিতে এমনকি গাছের ডালে আছড়ে পরে। ভেঙে পরে কয়েক সহস্রাধিক গাছগাছালি। বিভিন্ন ইউনিয়নে গাছগাছালি ভেঙে ঘরের উপর ও রাস্তায় আছড়ে পড়ে। এছাড়া বিদ্যুতের বেশ কয়েকটি খুঁটি হেলে পড়লে এবং বিদ্যুৎ লাইন ছিঁড়ে গেলে অনেক ক্ষতি হয়। সকাল ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার অনেক গ্রাম এখনো বিদ্যুৎবিহীন। মাঠের বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষি বিভাগ নিশ্চিত করেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলার পাতাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মাষ্টার জানান, রাত ৯টার পর কালবৈশাখীর ঝড় আকস্মিক আঘাত হানলে অর্ধ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, বিভিন্ন ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেরেছি কালবৈশাখীর ঝড়ে সবচেয়ে আম, ধান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সহযোগিতার জন্য আবেদন করা হবে বলে স্হানীয় সাংবাদিকের জনান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে কালবৈশাখী ঝড়ে দুই শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত

আপডেট সময় : ১০:৫২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২