ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গায় দুর্ঘটনাকবলিত সিএনজি থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

Naldanga crime news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় দুর্ঘটনাকবলিত সিএনজি থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় দুর্ঘটনাকবলিত রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি থেকে পড়ে যাওয়া ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। পরে গাঁজাগুলো ভাগ করে দুটি বাড়িতে লুকিয়ে রাখার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নলডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বুড়িরভাগ গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, গালিব মোস্তফা (২৫), নজরুল ইসলাম ভোলা (৪০), শাহাদৎ হোসেন পিপল (৪৫) ও আরমান (৩০)। এ ঘটনায় সিএনজির অজ্ঞাতনামা চালক পলাতক রয়েছেন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাত ৭টার দিকে নলডাঙ্গা থানার বুড়িরভাগ জামে মসজিদের সামনে সড়কের বাঁকে একটি সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন টিডিএস সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে রাত ১০টার দিকে পুলিশ দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় সিএনজিতে তিনটি সাদা প্লাস্টিকের বস্তায় গাঁজা ছিল। দুর্ঘটনায় গাঁজা বহনকারী আরমান আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে পুলিশের এজাহারে উল্লেখ করা হয়, দুর্ঘটনার পর গাঁজার বস্তাগুলো শাহাদৎ হোসেনের সহায়তায় গালিব মোস্তফা ও নজরুল ইসলামের বাড়িতে ভাগ করে রাখা হয়।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ প্রথমে গালিব মোস্তফার বাড়িতে অভিযান চালায়। তার দেখানো মতে বাড়ির নিচতলার বাথরুমের ফলস ছাদের ওপর থেকে দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোতে থাকা পাঁচটি প্যাকেট থেকে ১৯ কেজি ৭৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তার দেখানো মতে উত্তর দুয়ারির উত্তর-পশ্চিম কোণ থেকে আরও একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তায় থাকা তিনটি প্যাকেট থেকে ১৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ। দুটি বাড়ি থেকে উদ্ধার করা গাঁজার মোট পরিমাণ ৩৩ কেজি ৩৭০ গ্রাম।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামত বিধি অনুযায়ী জব্দ ও সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় এসআই (নিঃ) মো. আব্দুল মালেক বাদী হয়ে নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/২৬/৪১ ধারায় মামলা করেছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় পলাতক সিএনজি চালককে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতের মধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় দুর্ঘটনাকবলিত সিএনজি থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৩:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬