ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় অবৈধ মাটি উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা, মাদক সেবনে ৬ মাসের কারাদণ্ড আদিতমারীতে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত একাধিক মান্দায় সারের দাবিতে কৃষকদের নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জী’বন্ত পাখি ছিঁ/ড়ে খাওয়ার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ইউএনওর ভবন নির্মাণে আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গণপূর্তমন্ত্রীর নালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, পিবিআই তদন্তের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বাউয়েটে বিসিএস ও সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনবিষয়ক সেমিনার বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, পণ্যের মান নিয়ন্ত্রণে সচেতনতার আহ্বান

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের তিন মাসের কারাদণ্ড

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:২০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে

Puthia Mobile Court

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের তিন মাসের কারাদণ্ড

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে শুক্রবার উপজেলার ধোকড়াকুল, আটভাগ ও বাঁশবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নেতৃত্বে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলো, বাঁশবাড়িয়া গ্রামের রাজু আহমেদের ছেলে ইমন, হাবিবুর রহমানের ছেলে তুহিন, আটভাগ গ্রামের আলী হোসেনের ছেলে জুয়েল রহমান এবং ধোকড়াকুল গ্রামের লায়েবের ছেলে রাজু ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় মাদক বিক্রেতা ও সেবনকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় মাদকের বিস্তার রোধে তৎপরতা চালানো হয়। পরে আটক চারজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের অর্থদণ্ডও করা হয়েছে। এর মধ্যে একজনকে ১০ হাজার টাকা এবং অন্যদের নির্ধারিত অঙ্কে অর্থদণ্ড দেওয়া হয়।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের তিন মাসের কারাদণ্ড

আপডেট সময় : ১১:২০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬