ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় অবৈধ মাটি উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা, মাদক সেবনে ৬ মাসের কারাদণ্ড আদিতমারীতে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত একাধিক মান্দায় সারের দাবিতে কৃষকদের নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জী’বন্ত পাখি ছিঁ/ড়ে খাওয়ার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ইউএনওর ভবন নির্মাণে আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গণপূর্তমন্ত্রীর নালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, পিবিআই তদন্তের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বাউয়েটে বিসিএস ও সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনবিষয়ক সেমিনার বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, পণ্যের মান নিয়ন্ত্রণে সচেতনতার আহ্বান

লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৩২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

Lalpur (Natore) News

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোহরকয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ফয়সাল হোসেন উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামের মো. মাহাবুল হোসেন ও মোছা. হাজেরা বেগমের ছেলে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে লালপুর থানার এসআই গৌতম কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মোহরকয়া এলাকায় জাব্বার আলীর বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে ফয়সাল হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় ফয়সাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি-১০(ক) অনুযায়ী লালপুর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। তাকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ওসি শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম আরও জানান, পুলিশের রেকর্ড অনুযায়ী, ফয়সাল হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর লালপুর থানায় দায়ের করা ওই মামলার এফআইআর নম্বর ৫ এবং জিআর নম্বর ২৩৯। মামলাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি-১০(ক) ও ১৯(ক) ধারায় অভিযোগ আনা হয়। পরে ওই মামলায় ২০২৫ সালের ১৪ অক্টোবর ২১৪ নম্বর চার্জশিট দাখিল করা হয়েছে বলে পুলিশ রেকর্ডে উল্লেখ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত

আপডেট সময় : ০৪:৩২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬