ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

লালপুরে ঘুমন্ত শিশুকে সাপে কাটল, রাজশাহী মেডিকেলে মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ২০৭ বার পড়া হয়েছে

Lalpur thana Pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ঘুমন্ত শিশুকে সাপে কাটল, রাজশাহী মেডিকেলে মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে রাফি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাফি লালপুর উপজেলার বিজয়পুর গ্রামের হাফিজুর ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত অর্থাৎ শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় রাফিকে সাপে কামড় দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ঘরের দরজা খুলে একটি সাপ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত রাফিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

লালপুর থানার অফিসার (ওসি) শফিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যু নিয়ে পরিবারের সদস্য বা নিকটাত্মীয়দের কারও কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় এবং পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের আবেদন করা হলে, দাফনের জন্য ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ঘুমন্ত শিশুকে সাপে কাটল, রাজশাহী মেডিকেলে মৃত্যু

আপডেট সময় : ১১:০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬