ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

শ্রীবরদীতে শাপলা ফুলের প্রলোভনে ৬ বছরের শিশুকে যৌ/ন নি/র্যা/তনের অভিযোগ, কি’শোর গ্রেপ্তার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

Shribordi

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীবরদীতে শাপলা ফুলের প্রলোভনে ৬ বছরের শিশুকে যৌ/ন নি/র্যা/তনের অভিযোগ, কি’শোর গ্রেপ্তার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে শাপলা ফুল তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার গোসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোর আরমান আকন্দকে (১৬) গ্রেপ্তার করা হয়। সে উপজেলার শেখদী আকন্দ বাড়ি গ্রামের সোলায়মান আকন্দের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে স্থানীয় বইশা বিল থেকে শাপলা ফুল তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ফুসলিয়ে মাটিয়াকুড়া গ্রামের নুরুল ইসলামের বসতবাড়ির একটি পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে যায় আরমান। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। ঘটনার পর শিশুটির বাবা শনিবার গভীর রাতে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আহমেদ জানান, শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করানো হবে। এরপর আদালতে তার জবানবন্দি রেকর্ডের জন্য নেওয়া হবে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে আরমান আকন্দকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে থানায় মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কিশোরকে রোববার (১৬ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার পূর্ণ সত্যতা তদন্ত ও আদালতের মাধ্যমে নির্ধারিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে শাপলা ফুলের প্রলোভনে ৬ বছরের শিশুকে যৌ/ন নি/র্যা/তনের অভিযোগ, কি’শোর গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬