ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে গ্যাস ট্যাবলেট সেবনের পর নারীর মৃত্যু লালপুরে ঘুমন্ত শিশুকে সাপে কাটল, রাজশাহী মেডিকেলে মৃত্যু গোদাগাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা বিদ্যুৎ খাতের সংকট কাটাতে কাজ করছে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী লালপুরে সড়কের ধারে গড়ে উঠবে ঘুঘুডাঙ্গার মতো নান্দনিক পর্যটনকেন্দ্র রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে: ভূমিমন্ত্রী শ্রীবরদীতে শাপলা ফুলের প্রলোভনে ৬ বছরের শিশুকে যৌ/ন নি/র্যা/তনের অভিযোগ, কি’শোর গ্রেপ্তার শ্রীবরর্দী সীমান্তে ১৫৩ বোতল ভারতীয় মদ জব্দ, ৪ জনের বিরুদ্ধে মামলা লালপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শ্রীবরর্দী সীমান্তে ১৫৩ বোতল ভারতীয় মদ জব্দ, ৪ জনের বিরুদ্ধে মামলা

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

BGB news photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীবরর্দী সীমান্তে ১৫৩ বোতল ভারতীয় মদ জব্দ, ৪ জনের বিরুদ্ধে মামলা

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরর্দী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। রোববার (১৬ আগস্ট) ভোরে উপজেলার বৈষ্ণবপাড়া নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর একটি টহল দল ভোরে বৈষ্ণবপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

জব্দ করা মদের সিজার মূল্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, মাদক পাচারের সঙ্গে সম্পৃক্ত চারজনকে শনাক্ত করা হয়েছে। তারা বর্তমানে পলাতক রয়েছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে শেরপুর জেলার শ্রীবরর্দী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা মদ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে বাহিনীটি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।

সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীবরর্দী সীমান্তে ১৫৩ বোতল ভারতীয় মদ জব্দ, ৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৭:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬