ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ

রাণীনগরে রূপসী নওগাঁর ঈদ উপহার পেল অর্ধশতাধিক দুঃস্থ পরিবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২ ১৯৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে রূপসী নওগাঁর ঈদ উপহার পেল অর্ধশতাধিক দুঃস্থ পরিবার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
রাণীনগরে রূপসী নওগাঁর ঈদ উপহার পেল অর্ধশতাধিক দুঃস্থ পরিবার। সমাজের প্রায় অর্ধশত সুবিধাবঞ্চিত ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁ।

বুধবার (২৭ এপ্রিল) নওগাঁর রাণীনগর উপজেলার ঘোষগ্রাম (বেদগাড়ি) এলাকায় রূপসী নওগাঁর প্রচার সম্পাদক মোস্তফা জামালের নেতৃত্বে ঘুরে ঘুরে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহারের ভেতর ছিলো শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, দুধ, পোলাও চাউল ও তৈল।
সংগঠনের সদস্যরা প্রতিবছরই তাদের ঈদের খরচ বাঁচিয়ে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য নতুন পোষাক, সেমাই, চিনি, দুধ, তেল ও পোলাও চাউল উপহার দেয়।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে নিজেদের ঈদ মার্কেটের টাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকে। এবার অল্প পরিসরে প্রায় অর্ধশতাধিক ব্যক্তির মাঝে ঈদ উদযাপন সামগ্রী বিতরণের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও দুঃস্থ পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিলো সংগঠনটি।

জানাগেছে “রূপসী নওগাঁ” নওগাঁ জেলার অন্যতম একটি সক্রিয় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক কর্মকান্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০১৬ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী কার্যক্রম। এই সংগঠন যাত্রা শুরুর পরে হতেই ব্যতিক্রমী সব কার্যক্রমে জয় করছে সাধারণ মানুষের ভালোবাসা।

স্বেচ্ছায় রক্তদান, শীতার্তদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ, পথশিশুদের মাঝে খাবার বিতরণ ও তাদের শিক্ষা প্রদানের ব্যবস্থা করা, অসহায় অবহেলিত পরিবারের মাঝে ঈদে পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচী ও বৃক্ষরোপণে উৎসাহিত করা, বেওয়ারিশ লাশ দাফন, বয়স্ক লোকদের শিক্ষার ব্যবস্থা করা, পরিষ্কার পরিচ্ছন্নতা মূলক কর্মসূচি ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও তাদের ফেসবুক পেইজের দ্বারা বিশ্বময় নওগাঁ জেলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরা এই সংগঠনের অন্যতম কার্যক্রম।

রূপসী নওগাঁ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ বলেন, ২০১৬ সালে স্বেচ্ছাসেবী এ অরাজনৈতিক সংগঠনটি গড়ে তোলা হয়। মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ সংগঠনের মূল উদ্দেশ্য। সমাজের বিত্তবানরা আমাদের পাশে দাঁড়ালে আরও মানুষকে সহযোগিতা করতে পারব। তবে চেষ্টা করে যাচ্ছি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আগামীতেও আমাদের এমন কার্যক্রম অব্যহত থাকবে।

তিনি আরও বলেন, ধনীদের সম্পদে গরীবের হক রয়েছে। এই মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে বিত্তবানরা অসহায়দের পাশে দাঁড়ালে ঈদ আনন্দ সবার মাঝে সমান হবে। তবে এ ঈদ হবে সত্যিকারের ঈদ। অসহায় গরীবদের মাঝে দু:খ-কষ্ট থাকবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাণীনগরে রূপসী নওগাঁর ঈদ উপহার পেল অর্ধশতাধিক দুঃস্থ পরিবার

আপডেট সময় : ০৩:২২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২