ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে

Naldanga

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে নুহাদ নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) ভোরে উপজেলার পিপরুল ইউনিয়নের পাটুল পূর্বপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নুহাদ ওই গ্রামের মো. জাকির বাগের ছোট ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টার দিকে নুহাদ ঘুমিয়ে থাকা অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তার মা-বাবা ঘুম থেকে উঠে ঘরের জানালার পাশে সাপটি দেখতে পান এবং সেটিকে মেরে ফেলেন। কিছুক্ষণ পর শিশুটির শরীরে ঝিনঝিন অনুভূতি ও অসুস্থতার লক্ষণ দেখা দিলে পরিবারের সদস্যরা বুঝতে পারেন, তাকে সাপে কামড় দিয়েছে।

পরে দ্রুত নুহাদকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, শিশুটিকে কামড় দেওয়া সাপটি কালাচ প্রজাতির বিষধর সাপ।

পিপরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিমউদ্দিন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাত্র পাঁচ বছর বয়সী শিশুটির মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬