ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গজারিয়ায় হাইওয়ে রেস্টুরেন্টে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক হরিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এসওডি বিষয়ক সভা শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঝিনাইগাতীর এস এম নূর-মোহাম্মদ রামেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে ৭ দালালের কারাদণ্ড রাজশাহীতে আমবাগান থেকে ১৬ ককটেল ও পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার রাজশাহী মেডিকেলে ৫ দিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩০ শিবগঞ্জে ছিনিয়ে নেওয়া ১১ মাসের শিশু ৩৬ ঘণ্টায় উদ্ধার, দম্পতি গ্রেপ্তার গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝিনাইগাতী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ গোমস্তাপুরের রামদাস বিল সাজাতে ১ হাজার ৫০০ তালগাছ

ঝিনাইগাতীতে আদালতের নির্দেশের পরও রেকর্ডীয় জমিতে যেতে পারছেন না ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

Jhinaigati news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে আদালতের নির্দেশের পরও রেকর্ডীয় জমিতে যেতে পারছেন না ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে আদালতের নির্দেশে রেকর্ডীয় জমি বুঝে পাওয়ার পরও সেখানে যেতে পারছেন না নিলা সাংমা নামে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী। জমিতে যেতে বাধা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তিনি গত ৩০ জুলাই ঝিনাইগাতী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

নিলা সাংমা উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামের প্রশান্ত মারাকের মেয়ে। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ৩০ শতাংশ রেকর্ডীয় জমি তমির উদ্দিন নামে এক ব্যক্তির দখলে ছিল। এ নিয়ে তিনি আদালতের শরণাপন্ন হন।

অভিযোগ সূত্রে জানা যায়, আদালতের নির্দেশে লিগ্যাল এইডের সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে তদন্ত করেন এবং জমির কাগজপত্র যাচাই-বাছাই শেষে জমিটি পরিমাপ করে নিলা সাংমাকে বুঝিয়ে দেন। এরপর গত ৩০ জুলাই তিনি ওই জমিতে বৃক্ষরোপণ করেন।

নিলা সাংমার অভিযোগ, জমিতে গাছ লাগানোর পর তমির উদ্দিন ও তার লোকজন সেগুলো তুলে ফেলে দেন। একই সঙ্গে তাকে জমিতে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

এতে নিলা সাংমা ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হতদরিদ্র নিলা সাংমা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিলা সাংমা বলেন, তমির উদ্দিনের লোকজনের হুমকিতে আমার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। আদালতের নির্দেশে জমি বুঝে পাওয়ার পরও সেখানে যেতে পারছি না।

অভিযোগের বিষয়ে তমির উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ নিলা সাংমার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। কোনো প্রভাবশালীর জবরদস্তি মেনে নেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে আদালতের নির্দেশের পরও রেকর্ডীয় জমিতে যেতে পারছেন না ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী

আপডেট সময় : ০৩:২৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬