ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসের উদ্বোধন করলেন মন্ত্রী পঞ্চগড়ে দিনে গরম, রাতে হালকা শীতের অনুভূতি পীরগঞ্জে টাঙ্গন নদীতে সেতুর অভাব, দুর্ভোগে আট গ্রামের ৩৫ হাজার মানুষ শেরপুর সীমান্তে নজরদারিতে ড্রোন, এটিভি ও এআই ক্যামেরা প্রতিমন্ত্রী পুতুলের চাচা বজলুর রহমান নাটু মারা গেছেন, গৌরীপুরে দাফন সমপন্ন বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ থ্রি-হুইলারের তিন যাত্রী নিহত, আহত আট পঞ্চগড়ের শেষ প্রান্তে ব্যারেজ নির্মাণের পরিকল্পনা, উপকৃত হবেন কয়েক এলাকার কৃষক রাণীশংকৈলে বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু মান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি টিপু

ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ২১০ বার পড়া হয়েছে

thakurgaon crime news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক শহিদুল ইসলাম এবং তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা পৃথক দুটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় কারণ জানতে চেয়েছেন আদালত। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা লিখিত ব্যাখ্যা দাখিল করেছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উপ-সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম আদালতে দেওয়া ব্যাখ্যায় জানান, আসামিপক্ষের করা পৃথক দুটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ মামলাগুলোর সব কার্যক্রম স্থগিত করায় তদন্তও স্থগিত রয়েছে। ফলে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা সম্ভব হয়নি।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ৩০ মার্চ ঠাকুরগাঁওয়ের সিনিয়র স্পেশাল জজ আদালত মামলা নম্বর-০৩/২০২৩ ও ০৬/২০২৪-এর তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় তদন্তকারী কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ জুন আদালতে বিস্তারিত লিখিত ব্যাখ্যা জমা দেওয়া হয়।

লিখিত ব্যাখ্যায় উল্লেখ করা হয়, প্রথম মামলাটি ২০২৩ সালের ১৯ অক্টোবর দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় দায়ের করা হয়। মামলার আসামি শহিদুল ইসলাম বর্তমানে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত।

তদন্ত চলাকালে শহিদুল ইসলাম মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ২০২৪ সালের ৩ জানুয়ারি হাইকোর্টে রিট পিটিশন (নং-৩১০/২০২৪) দায়ের করেন। পরে ১৬ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে মামলার সব কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। দুদকের প্রধান কার্যালয় থেকেও ওই আদেশ অনুসরণ করে তদন্ত কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।

অপরদিকে, ২০২৪ সালের ১ অক্টোবর শহিদুল ইসলামের স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে একই অভিযোগে দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়। তিনি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন (নং-১৫০৫৮/২০২৪) দায়ের করলে ওই মামলার তদন্ত কার্যক্রমও স্থগিত হয়ে যায়।

তদন্তকারী কর্মকর্তা তার ব্যাখ্যায় আরও উল্লেখ করেন, দুটি মামলার অগ্রগতি নিয়মিতভাবে দুদকের প্রধান কার্যালয়ে জানানো হচ্ছে। পাশাপাশি চলতি বছরের ৩১ মার্চ হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশন বিভাগে চিঠি পাঠানো হয়েছে। স্থগিতাদেশ প্রত্যাহার এবং কমিশনের অনুমোদন পাওয়ার পর দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সরকারি জমি অধিগ্রহণের তথ্য ব্যবহার করে কম দামে জমি কিনে পরে সরকারি প্রকল্পে বেশি দামে বিক্রির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন শহিদুল ইসলাম। এছাড়া টিসিবির পণ্য বিতরণে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে বলে দাবি করেন তারা। স্থানীয়দের ভাষ্য, অল্প সময়ের মধ্যেই তিনি কোটি টাকার সম্পদের মালিক হয়ে শহরে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

তবে এসব অভিযোগের বিষয়ে শহিদুল ইসলাম ও তার স্ত্রী কামরুন নাহারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, “আসামিপক্ষের করা রিটের কারণে তদন্ত কার্যক্রম স্থগিত রয়েছে। হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার হলে কমিশনের অনুমোদন সাপেক্ষে দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।”

দুদকের আইনজীবী অ্যাডভোকেট এম এম সফিউজ্জামান সুমন বলেন, “হাইকোর্টের আদেশের বিষয়টি নিষ্পত্তি হওয়ার পর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হলে মামলার পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।”

July 16, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব

আপডেট সময় : ১১:১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬