ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মেয়েদের বিয়ের বয়স ১৬ ও ছেলেদের ১৮ বছর করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন আটোয়ারীতে বহুবাঁধ প্রকল্পের সুবিধাভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু পঞ্চগড় পৌরসভার পরিচ্ছন্নতায় এমপি নওশাদ জমিরের উদ্যোগে ২৭ ডাস্টবিন বিতরণ পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের গুরুদাসপুরে নারীকে ধ/র্ষ/ণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, দুই ড্রাম ট্রাক জব্দ খবরে নজর জেলা প্রশাসকের, ১০ বছর পর হুইলচেয়ারে ঘরের বাইরে ঝমেলা চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

দীর্ঘ ৯ বছর পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত নারী আসামি রংপুর থেকে গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে

Lalpur arrest news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ৯ বছর পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত নারী আসামি রংপুর থেকে গ্রেপ্তার

দীর্ঘ প্রায় ৯ বছর পলাতক থাকার পর অর্থঋণ সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত নারী আসামি শাহিদা আক্তারকে গ্রেপ্তার করেছে নাটোরের লালপুর থানা পুলিশ।

বুধবার (১ জুলাই) রাত পৌনে ১২ টার দিকে রংপুর মহানগরের কোতোয়ালি থানাধীন আলমনগর মহাদেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিদা আক্তার নাটোরের লালপুর উপজেলার উত্তর লালপুর এলাকার বাসিন্দা এবং মো. আখতার হোসেন ওরফে সাদার স্ত্রী।

পুলিশ জানায়, অর্থঋণ সংক্রান্ত একটি মামলায় নাটোরের জেলা ও দায়রা জজ আদালত শাহিদা আক্তারকে এক বছর সশ্রম কারাদণ্ড, ৬ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘ প্রায় ৯ বছর আত্মগোপনে ছিলেন। এরই একপর্যায়ে লালপুর থানার এসআই এসএম গোলাম মোর্শেদ, এএসআই মোহাম্মদ রায়হান ফেরদৌস, এএসআই মো. নাহিদ হাসান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং রংপুর কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে রংপুর মহানগরের আলমনগর মহাদেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২ জুলাই) শাহিদা আক্তারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দীর্ঘ ৯ বছর পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত নারী আসামি রংপুর থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬