ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ গোদাগাড়ীতে অবৈধ সার মজুদ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা; জব্দ ১৩২ বস্তা রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা বাগাতিপাড়ায় পানির সংকটে পাট জাগ, পুকুর ভাড়া বিঘাপ্রতি ২ হাজার টাকা লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু পঞ্চগড় জেলার বিভিন্ন সড়ক যেন মরণফাঁদ, গর্ত-খানাখন্দে চরম দুর্ভোগ মাউশির এসইডিপি অ্যাওয়ার্ড অর্জন করল লালপুরের দুই শিক্ষার্থী বাগাতিপাড়ায় মসজিদের ওযুখানায় স্যানিটারি মিস্ত্রির আ ত্ম হ ত্যা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে লালপুর-বাগাতিপাড়ায় ইউএনও কার্যালয়ে হামলা, দুই এজাহারে ২৫ জনের নাম পঞ্চগড়ে দরিদ্র নারীদের মাঝে দুইটি করে মা ছাগল বিতরণ

তেঁতুলিয়ার ইউএনওর পক্ষে মানববন্ধন ও কর্মবিরতি, সরকারি আচরণবিধি নিয়ে প্রশ্ন

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি (পঞ্চগড়):
  • আপডেট সময় : ১১:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে

Tetulia human chain news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়ার ইউএনওর পক্ষে মানববন্ধন ও কর্মবিরতি, সরকারি আচরণবিধি নিয়ে প্রশ্ন

ঘুষের অভিযোগে ফেসবুক লাইভের পরদিন কর্মকর্তাদের কর্মসূচি; নিরপেক্ষতা নিয়ে সমালোচনা, ব্যাখ্যা চাইবে জেলা প্রশাসন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে এক নারীর ফেসবুক লাইভের ঘটনার পরদিনই তাঁর পক্ষে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনাকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা ও আচরণবিধি নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (৩০ জুন) তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এর আগের দিন সোমবার (২৯ জুন) রেহানা বেগম উর্মি নামে এক নারী ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, প্রায় ছয় মাস আগে তাঁর ছেলেকে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ইউএনও আফরোজ শাহীন খসরু তাঁর কাছে তিন লাখ টাকা দাবি করেন। পরে তিনি এক লাখ ৮০ হাজার টাকা দেন। দীর্ঘ সময় পার হলেও চাকরি না হওয়ায় এবং ইউএনওর বদলির খবর জানতে পেরে তিনি টাকা ফেরতের দাবি জানান। একই দিন তিনি পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দাখিল করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেহানা বেগম কান্নাজড়িত কণ্ঠে ইউএনওর কাছে টাকা ফেরত চাইছেন। জবাবে ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, তিনি ওই নারীকে চেনেন না এবং পুরো ঘটনাটি সাজানো নাটক।

এ বিষয়ে ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, ‘আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। ওই নারীকে আমি চিনি না, তাঁর সঙ্গে আমার কখনো দেখা বা কথা হয়নি। যে নিয়োগের কথা বলা হচ্ছে, সেটিও আগেই বাতিল করা হয়েছে এবং তাঁর ছেলের নামে কোনো আবেদনও নেই।’

ঘটনার পর আয়োজিত মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেন। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নবীউল করিম সরকার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মুক্তার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, ‘প্রাথমিক তদন্তে ইউএনওর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি অসত্য বলে প্রতীয়মান হয়েছে। অভিযোগকারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘কেন তাঁরা এ কর্মসূচি পালন করলেন, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের জেলা পর্যায়ের কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তেঁতুলিয়ার ইউএনওর পক্ষে মানববন্ধন ও কর্মবিরতি, সরকারি আচরণবিধি নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ১১:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬