ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

মান্দার শিক্ষা খাতে উন্নয়নের ছোঁয়া, ৪ প্রতিষ্ঠানের জন্য সাড়ে ৮ কোটি টাকা বরাদ্দ

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৪০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১৬৪ বার পড়া হয়েছে

Dr. Ikramul Bari Tipu

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দার শিক্ষা খাতে উন্নয়নের ছোঁয়া, ৪ প্রতিষ্ঠানের জন্য সাড়ে ৮ কোটি টাকা বরাদ্দ

মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে ছাত্রী নিবাস নির্মাণে ৪ কোটি টাকা, তিন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবনের জন্য আরও ৪ কোটি ৫০ লাখ টাকা

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে তাঁর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে মান্দার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মোট সাড়ে ৮ কোটি টাকার উন্নয়ন বরাদ্দের তথ্য তিনি সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে প্রকাশ করেছেন।

পোস্টে জানানো হয়, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে ছাত্রী নিবাস নির্মাণে ৪ কোটি টাকা, দেলুয়াবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় একাডেমিক ভবন নির্মাণে ১ কোটি ৫০ লাখ টাকা, চকউমেদ উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণে ১ কোটি ৫০ লাখ টাকা এবং পানিয়াল আদর্শ কলেজে একাডেমিক ভবন নির্মাণে ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ উপলক্ষে ফেসবুক পোস্টে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শিক্ষা মন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের আগে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিষ্ঠানটিতে একটি ছাত্রী নিবাস নির্মাণের দাবি জানান। সে সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিষ্ঠানটিতে ছাত্রী নিবাস নির্মাণকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের চেষ্টা করবেন।

অবশেষে সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন ঘটল বরাদ্দের মাধ্যমে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে মান্দার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

June 29, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দার শিক্ষা খাতে উন্নয়নের ছোঁয়া, ৪ প্রতিষ্ঠানের জন্য সাড়ে ৮ কোটি টাকা বরাদ্দ

আপডেট সময় : ০৭:৪০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬