ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

রাজশাহীতে স্টিকার তুলতেই বেরিয়ে এল বাটা স্যান্ডেলের আসল মূল্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২ ২৬৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে স্টিকার তুলতেই বেরিয়ে এল
বাটা স্যান্ডেলের আসল মূল্য

এম এম মামুন, নিউজ ডেস্ক:
রাজশাহীতে স্টিকার তুলতেই বেরিয়ে এল
বাটা স্যান্ডেলের আসল মূল্য। এক জোড়া স্যান্ডেলের দাম দেওয়া ছিল ১ হাজার ২৯৯ টাকা। ট্যাগে লাগানো স্টিকারে সেই মূল্য প্রদর্শন করছিল বাটা।

কিন্তু স্টিকার তুলতেই বেরিয়ে এল থলের বিড়াল। আরেকটি স্টিকারে আগের দাম লেখা ছিল ৯৯৯। ক্রেতাদের বোকা বানিয়ে ৩০০ টাকা বাড়তি নিচ্ছিল বাটা। আরেক জোড়া স্যান্ডেলে ৭৯৯ টাকার স্টিকারের ওপরে ৯৯৯ টাকার স্টিকার বসিয়ে বাড়তি ২০০ টাকা আদায় করছিল প্রতিষ্ঠানটি। কিন্তু শেষ রক্ষা হয়নি। গুনতে হলো জরিমানা।

মূল্য কারসাজির অভিযোগ রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকার বাটা বিক্রয় কেন্দ্রকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শুনানি শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ জরিমানা আরোপ করেন।

তিনি জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে গত ২২ এপ্রিল নগরীর নিউমার্কেট এলাকার বাটার ওই বিক্রয়কেন্দ্রটিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়।

এ সময় দুটি মডেলের স্যান্ডেলে মূল্য কারসাজির প্রমাণ পাওয়া যায়। পরে ওই স্যান্ডেল জব্দ করে বাড়তি মূল্য নেওয়ার কারণ ব্যাখ্যা করতে রোববার বিভাগীয় কার্যালয়ের ডাকা হয়েছিল সংশ্লিষ্টদের।

শুনানিতে বাটার প্রতিনিধি উপস্থিত হলেও এ ঘটনার সন্তোষজনক জবাব দিতে পারেননি তিনি। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

জনস্বার্থে নগরজুড়ে এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার কর্মকর্তা হাসান-আল-মারুফ।

April 24, 2022
রাজশাহীতে স্টিকার তুলতেই বেরিয়ে এল বাটা স্যান্ডেলের আসল মূল্য
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে স্টিকার তুলতেই বেরিয়ে এল বাটা স্যান্ডেলের আসল মূল্য

আপডেট সময় : ০৩:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২