ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন রাণীনগরে গণছিনতাই: দুইজন গ্রেপ্তার, হাসুয়া-মোবাইল-টাকা উদ্ধার রাণীনগরে ‘ভুয়া কাজী’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন, পাল্টা দাবি মোজাফ্ফরের নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সং:/র্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত শ্রীবরদীতে নি/খোঁজ যুবকের ম/রদেহ পুকুরে, সঙ্গী যুবক আটক

বড়াইগ্রামে সংযোগের দুই দিনের মাথায় ৩ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে বড়াইগ্রামের কৃষক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে

news pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে সংযোগের দুই দিনের মাথায় ৩ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে বড়াইগ্রামের কৃষক

নটাবাড়িয়া ব্যাড়ের বিলে কয়েকশ বিঘা জমির সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা

সংযোগ দেওয়ার মাত্র দুই দিনের মাথায় নাটোরের বড়াইগ্রামে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে সেচ কার্যক্রম নিয়ে চরম উদ্বেগ ও অনিশ্চয়তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। বুধবার গভীর রাতে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া ব্যাড়ের বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নটাবাড়িয়া গ্রামের কৃষক তবজেল প্রামাণিকের সৌরশক্তি প্রকল্পভিত্তিক সেচ কার্যক্রম সচল রাখতে বনপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে মাত্র দুই দিন আগে তিনটি ট্রান্সফরমারের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কিন্তু সংযোগ পাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। গভীর রাতে একটি সংঘবদ্ধ চোরচক্র বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার তিনটি খুলে নিচে নামিয়ে নেয়।

পরে ট্রান্সফরমারগুলোর ভেতরে থাকা মূল্যবান তামার তার ও তেল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে বিষয়টি জানতে পেরে স্থানীয় কৃষক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এই চুরির ঘটনায় নটাবাড়িয়া ব্যাড়ের বিলের সেচ কার্যক্রম হুমকির মুখে পড়েছে। স্থানীয় কৃষকদের আশঙ্কা, দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপন করা না হলে কয়েকশ বিঘা জমিতে সময়মতো সেচ দেওয়া সম্ভব হবে না। এতে চলতি মৌসুমের ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে।

খবর পেয়ে বনপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ঘটনাটি তদন্ত করছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় পুরো এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভুক্তভোগী কৃষকরা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সেচ ব্যবস্থা স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে নতুন ট্রান্সফরমার স্থাপনের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে সংযোগের দুই দিনের মাথায় ৩ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে বড়াইগ্রামের কৃষক

আপডেট সময় : ০২:৪৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬