ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২২৮ প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে টিফিন বাটি বিতরণ রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ বাগাতিপাড়ায় পাওয়ার টিলারের বকেয়া আদায়ে মাইকিং করে ‘হালখাতা’ লালপুরে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক, একজনের বিরুদ্ধে একাধিক মামলা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে শিশুরও মৃত্যু রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাগাতিপাড়ায় বাউয়েটে ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধ, হয়রানি ও জবরদখলের চেষ্টার অভিযোগ মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন

বড়াইগ্রামে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে

pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর গ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গ্রামের বাসিন্দা মৃত শফিকুল ইসলাম ওরফে মাস্তুলের ছেলে সাব্বির রহমান এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাব্বির রহমান অভিযোগ করেন, একই গ্রামের মৃত দিনেশ বিশ্বাসের স্ত্রী সাগরিকা বিশ্বাস ও তার মেয়ে বিউটি বিশ্বাস পূর্ব শত্রুতার জেরে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছেন। তারা হত্যাচেষ্টার অভিযোগ তুলে বিভিন্ন পোস্টের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন বলে দাবি করেন।

সাব্বির রহমান বলেন, “সাগরিকা বিশ্বাস ও বিউটি বিশ্বাস দীর্ঘদিন ধরে আমারসহ এলাকার বিভিন্ন মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক অভিযোগ করে আসছেন। তাদের নানা কর্মকাণ্ডে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা প্রতিবেশীদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে তাদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সাব্বির রহমানের মা নেহার বেগম, ব্যবসায়ী সজিব ইসলাম, ডা. শ্রী দীলিপ কুমার, ব্যবসায়ী প্রবীর, প্রদীপ, দুলাল, গণেশ ও শ্রী গৌরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় গ্রামের শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান এবং বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৩:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬