ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

পঞ্চগড়ে শেয়ালের কামড়ে শিশুসহ আহত ৯, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ১০:৫৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে

update news pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে শেয়ালের কামড়ে শিশুসহ আহত ৯, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়

আহতদের হাসপাতালে ভর্তি; উত্তেজিত জনতা শেয়ালটি পিটিয়ে হত্যা করে

পঞ্চগড়ে শেয়ালের কামড়ে শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেল পর্যন্ত উপজেলার অমরখানা ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত স্থানীয়রা শেয়ালটিকে পিটিয়ে হত্যা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে চা বাগান এলাকা থেকে একটি শেয়াল লোকালয়ে ঢুকে প্রথমে এক শিশুকে আক্রমণ করে। এরপর একে একে একাধিক ব্যক্তিকে কামড় দিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর স্থানীয়রা লাঠিসোটা নিয়ে শেয়ালটিকে ধরার চেষ্টা করলে সেটি আবারও কয়েকজনকে কামড় দেয়। একপর্যায়ে শেয়ালটিকে আটক করে পিটিয়ে হত্যা করা হয়।

আহতদের মধ্যে রয়েছেন গোয়ালপাড়া এলাকার ইসমাইল হোসেন (৪৫), বেলাল হোসেন (৪২), মফিজ উদ্দিন (৫০), আবদুর রাজ্জাক (৫১) এবং পাঁচ বছর বয়সী শিশু জুঁই আক্তারসহ মোট ৯ জন।

আহত ইসমাইল হোসেন বলেন, “এক শিশুকে কামড় দেওয়ার পর আমি শেয়ালটিকে তাড়াতে গেলে সেটি আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। আমার মুখের নিচে ও গালে একাধিক জায়গায় কামড় দেয়। পরে আরও কয়েকজনকে কামড় দেয়।”

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক মোকলেছুর রহমান জানান, শেয়ালের কামড়ে আহত কয়েকজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুজন ভর্তি রয়েছেন এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহতদের অধিকাংশই মুখ, কান ও গলায় আঘাত পেয়েছেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বন্যপ্রাণীর চলাচল নিয়ন্ত্রণ ও দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

June 23, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে শেয়ালের কামড়ে শিশুসহ আহত ৯, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়

আপডেট সময় : ১০:৫৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬