ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়ে দুই ষাঁড়ের মৃত্যু, ক্ষতি ৩ লাখ টাকা রাণীশংকৈলে নারী ফুটবলারদের জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার রাণীশংকৈলে ইএসডিওর বিনামূল্যে চক্ষুসেবা, অসহায় মানুষের চোখে ফিরছে আলো দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন মান্দার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত

পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৯:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ১৫৪ বার পড়া হয়েছে

news pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের চিলকা নদী থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) দিবাগত রাত ১২টার দিকে ঝিটকিখুড়া মাঝিপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে সাতমেরা ইউনিয়নের ঝিটকিখুড়া মাঝিপাড়া ব্রিজ সংলগ্ন চিলকা নদীতে বালু ও পাথর উত্তোলনের সময় স্থানীয় শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মমিনুল ইসলাম একটি ধাতব বস্তু দেখতে পান। মূল্যবান কিছু মনে করে তারা সেটি বাড়িতে নিয়ে যান।

পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বস্তুটি এলাকার সালাম নামে এক ব্যক্তির বাড়ির পাশের রাস্তার ধারে ফেলে রাখা হয়। পরে এলাকাবাসী পঞ্চগড় সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া মর্টার শেলটির গায়ে কোনো লেখা বা শনাক্তযোগ্য চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হতে পারে। বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয়েছে। সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট এসে এটি নিষ্ক্রিয় করবে।

তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বোমা ডিসপোজাল ইউনিট আসতে কয়েকদিন সময় লাগতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

আপডেট সময় : ০৯:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬