ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

রায়গঞ্জের পাঙ্গাসীতে সড়কে ধস, দুর্ভোগে জনসাধারণ

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়গঞ্জের পাঙ্গাসীতে সড়কে ধস, দুর্ভোগে জনসাধারণ

সিরাজগঞ্জের রায়গঞ্জের পাঙ্গাসীতে ব্রিজ সংলগ্ন গুচ্ছ গ্রামের একমাত্র সড়কের তিনটি স্থানে ধস দেখা দিয়েছে। এতে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঙ্গাসী ব্রিজ সংলগ্ন গুচ্ছ গ্রামের গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে বড় ধরনের ধসের সৃষ্টি হয়েছে। ফলে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহন চলাচলে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

স্থানীয়রা জানান, এটি গুচ্ছ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সড়ক। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত থাকলেও এখন তিনটি স্থানে বড় ধরনের ধস সৃষ্টি হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে।

এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সংস্কার না করা হলে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং সড়কের বড় অংশ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কাও রয়েছে।

এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন। জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রায়গঞ্জের পাঙ্গাসীতে সড়কে ধস, দুর্ভোগে জনসাধারণ

আপডেট সময় : ০৭:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬