ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসের উদ্বোধন করলেন মন্ত্রী পঞ্চগড়ে দিনে গরম, রাতে হালকা শীতের অনুভূতি পীরগঞ্জে টাঙ্গন নদীতে সেতুর অভাব, দুর্ভোগে আট গ্রামের ৩৫ হাজার মানুষ শেরপুর সীমান্তে নজরদারিতে ড্রোন, এটিভি ও এআই ক্যামেরা প্রতিমন্ত্রী পুতুলের চাচা বজলুর রহমান নাটু মারা গেছেন, গৌরীপুরে দাফন সমপন্ন বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ থ্রি-হুইলারের তিন যাত্রী নিহত, আহত আট পঞ্চগড়ের শেষ প্রান্তে ব্যারেজ নির্মাণের পরিকল্পনা, উপকৃত হবেন কয়েক এলাকার কৃষক রাণীশংকৈলে বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু মান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি টিপু

চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৩২৭ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম

সড়ক দুর্ঘটনায় নিহত নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের তিন গ্রামের ৯ যুবককে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে একসঙ্গে ছয় যুবকের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে গ্রামের সরকারি কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়। এর আগে সোমবার রাত ১১টার দিকে পৃথক জানাজা শেষে আরও তিনজনকে দাফন করা হয়।

নিহতদের শেষ বিদায় জানাতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাজেন্দ্রবাটি গ্রামে মানুষের ঢল নামে। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। শোকে স্তব্ধ হয়ে পড়ে রাজেন্দ্রবাটি, পাকুড়িয়া ও মুশিদপুর গ্রাম।

জানাজায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন, সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিব, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল ও মোস্তাফিজুর রহমান সুমনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এর আগে সোমবার রাত ১১টার দিকে একই দুর্ঘটনায় নিহত পাকুড়িয়া গ্রামের সহোদর মাইনুর রহমান ও গিয়াস উদ্দিনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই রাতে মুশিদপুর গ্রামের মইনুল ইসলামের জানাজাও সম্পন্ন হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিহত প্রত্যেক পরিবারের জন্য নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এছাড়া টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রত্যেক পরিবারকে দাফনের জন্য আরও ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা সবাই ফেরিওয়ালা ছিলেন এবং জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পণ্য বিক্রির কাজ করতেন।

May 26, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম

আপডেট সময় : ০৯:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬