ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ২৮৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

স্থানীয় কর্তৃপক্ষ ও সুশীল সমাজ সংগঠনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় নওগাঁর মান্দায় উপজেলা পর্যায়ে স্থানীয় কর্তৃপক্ষ ও সুশীল সমাজ সংগঠনের (সিএমও) অংশগ্রহণে “গণতান্ত্রিক সংলাপ ও যৌথ কার্যক্রম” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। “এনগেজ” প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগ জোরদার করা।

সভায় সভাপতিত্ব করেন সবিতা ওরাওঁ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশনের এরিয়া অফিসার তুহিন ইসলাম, মাকসুদা খানম এবং টেকনিক্যাল অফিসার তামান্না জেবিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের অধিকার নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সুশীল সমাজ সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এ ধরনের গণতান্ত্রিক সংলাপ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কার্যকর যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।

May 20, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬