ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে স্কাউটসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন পঞ্চগড়ে শিক্ষার্থী ধ/র্ষ/ণ ও মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন নলডাঙ্গায় যুবককে মারধরের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ বাগাতিপাড়ায় নারী সমাবেশে বাল্যবিবাহ-মাদক নিয়ে আলোচনা লালপুরে অজ্ঞান পার্টির দুই সদস্য খুলনা থেকে গ্রেপ্তার, চেতনানাশক সামগ্রী উদ্ধার লালপুরে অজ্ঞাত অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে শি’শুকে দুধ খাওয়ানোর সময় নারীকে কু/পিয়ে হ/ত্যা, যুবক আটক লালপুরে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী পুতুল, ৪০০ পরিবার পেল ত্রাণ বাঘায় হাঁ’সুয়ার কো/পে গৃহবধূ জুসি খাতুন নিহত, স্বামী পলাতক

লালপুরে সাপের কা/ম/ড়ে এক দিনমজুরের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ২৩৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে সাপের কা/ম/ড়ে এক দিনমজুরের মৃত্যু

নাটোরের লালপুরে সাপের কামড়ে নূর মোহাম্মদ ওরফে নূরা (৫৯) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত নূর মোহাম্মদ ওরফে নূরা লালপুর উপজেলার নাগশোষা গ্রামের মৃত আজিমুদ্দিন মন্ডলের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার লালপুর থানাধীন নওসারা সুলতানপুর চর এলাকায় ফজলুর রহমানের জমিতে কাজ করতে যান নূর মোহাম্মদ। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন।

পরবর্তীতে পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হলে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা (নং-৩০, তারিখ-১৬/০৫/২০২৬) রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে সাপের কা/ম/ড়ে এক দিনমজুরের মৃত্যু

আপডেট সময় : ০১:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬