ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়ে দুই ষাঁড়ের মৃত্যু, ক্ষতি ৩ লাখ টাকা রাণীশংকৈলে নারী ফুটবলারদের জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার রাণীশংকৈলে ইএসডিওর বিনামূল্যে চক্ষুসেবা, অসহায় মানুষের চোখে ফিরছে আলো দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন মান্দার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত

গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ২০৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার

দীর্ঘদিন নিখোঁজ থাকার পর স্থানীয়দের দেওয়া খবরে মাটি খুঁড়ে উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

রাজবাড়ীর গোয়ালন্দে পুকুরপাড়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় এক নারী ও তার চার বছর বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের জ্যোতিন বোদ্যিরপাড়া এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন দৌলতদিয়া পরশউল্লাহ পাড়া এলাকার আমজাদ শেখের স্ত্রী জাহানারা আক্তার (৩২) এবং তাদের চার বছর বয়সী মেয়ে সামিয়া আক্তার।

পরিবার সূত্রে জানা যায়, গত ৪ মে চর দৌলতদিয়া হাট এলাকার এক আত্মীয়ের বাড়িতে কুলখানি অনুষ্ঠানে গিয়েছিলেন জাহানারা ও তার মেয়ে। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে হাকিম উল্লাহর মালিকানাধীন পুকুরপাড় এলাকায় কাজ করার সময় দুর্গন্ধ পান কয়েকজন কৃষক। পরে মাটির কিছু অংশ সরালে একটি পা বের হয়ে থাকতে দেখা যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে প্রথমে শিশুটির এবং পরে তার মায়ের মরদেহ উদ্ধার করে।

উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য খবির হোসেন বলেন, পুকুরপাড় থেকে দুর্গন্ধ পেয়ে কৃষকরা খোঁজ নিতে গিয়ে মরদেহের সন্ধান পান।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, কিছুদিন আগে নিহত নারীর স্বামী আমজাদ শেখ থানায় এসে স্ত্রীর বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেছিলেন। পাশাপাশি নিহতের বাবা অভিযোগ করেন, মেয়েকে নির্যাতন করে অন্যত্র আটকে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলটি ফরিদপুর কোতোয়ালি থানার সীমানায় পড়ায় মরদেহ ফরিদপুর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা তারা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার

আপডেট সময় : ১০:২৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬