ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

রাজশাহীতে অপহরণের পর মুক্তিপন আদায়, নারীসহ গ্রেপ্তার ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ ২১৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে অপহরণের পর মুক্তিপন আদায়, নারীসহ গ্রেপ্তার ৫

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে অপহরণের পর মুক্তিপন আদায়, নারীসহ গ্রেপ্তার ৫। রাজশাহীতে বাড়ি ভাড়ার ফাঁদ পেতে অপহরণের পর মুক্তিপন আদায় চক্রের নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নগরের কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে মহানগর পুলিশের সদর দপ্তরের এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানে বিস্তারিত জানান নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

তিনি জানান, সোহেল রানা (২৪) নামে এক শিক্ষার্থী বাড়ি ভাড়া নিতে চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শরিফা আক্তার সাথী (২৭) তার সাথে যোগাযোগ করেন। পরে তাকে বাড়ি দেখানোর নাম করে কৌশলে নগরীর হড়গ্রাম পূর্বপাড়া এলাকার একটি বাড়িতে নিয়ে আটকে রাখে।

এসময় চক্রের অন্য সদস্য মাসুম শেখ (৩৮), আশিক আলী (২৩), মুনতাসির আলী (২৯) ও পলাশ (২৭) শরিফা আক্তারের সাথে যোগ দিয়ে সোহেল রানাকে মারধর করে এবং জোরপূর্বক শরিফার সাথে অশ্লীল ছবি তুলতে বাধ্য করে। এসময় তাকে পুলিশের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে। পরে ১৪ হাজার ৯০০ টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়।

তিনি বলেন, সোহেল রানা পুলিশের কাছে অভিযোগ করলে ডিবি পুলিশের একটি দল চক্রটির ৫ সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে পুলিশের ওয়াকিটকির মতো দেখতে ওয়ার লেস, পুলিশের জুতা, চাকু, নগদ ৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, ঈদের সময় এমন প্রতারক চক্র ফাঁদ পেতেছে নগরীর বিভিন্ন স্থানে। পুলিশ এসব ঘটনা বন্ধ করতে তৎপর রয়েছে। অপহরণের শিকার সোহেল রানার বাড়ি বাগমারা উপজেলার নরসিংহপুর গ্রামে। তার বাবার নাম আবুল আসাদ। অপর দিকে গ্রেপ্তার মাসুদ শেখ নগরীর হাদির মোড় বৌবাজার এলাকার আলম শেখের ছেলে। আর সেলিম আলীল ছেলে আশিক আলী ও মোহাম্মদ আলীর ছেলে মুনতাসির আলী সিয়ামের বাড়ি রামচন্দ্রপুর মিরেরচক। এছাড়াও মামসুললের ছেলে পলাশের বাড়ি কেদুর মোড় বৌবাজার এবং মামুনুর রহমান বাবুর স্ত্রী শরিফা আক্তার সাথীর বাড়ি চারঘাট উপজেলার হলিদাগাছীতে।

April 19, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে অপহরণের পর মুক্তিপন আদায়, নারীসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় : ০২:০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২